• মঙ্গলবার   ০১ মার্চ ২০২২ ||

  • ফাল্গুন ১৭ ১৪২৮

  • || ২৬ রজব ১৪৪৩

Find us in facebook
সর্বশেষ:
অগ্নিঝরা মার্চ শুরু কল্যাণ রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায় বিমা অন্যতম অনুষঙ্গ: রাষ্ট্রপতি টেকসই অর্থনীতিতে ঝুঁকি ব্যবস্থাপনায় বিমা জরুরি: প্রধানমন্ত্রী জাটকা সংরক্ষণে ইলিশ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা শুরু দলের বুদ্ধিজীবীদের পছন্দ হলেও সিইসিতে নাখোশ বিএনপি

রংপুরে ২৫৬ সিসিটিভি ক্যামেরা স্থাপন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২২  

Find us in facebook

Find us in facebook

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাসহ যানজট নিরসন ও সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নতুন করে আরো ২৫৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

সোমবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কার্যালয়ে পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ এই কার্যক্রমের উদ্বোধন করেন।  

তিনি বলেন, অপরাধ দমন, যানজট নিরসন ও সার্বিক আইন-শৃংখলা রক্ষায় রংপুর নগরে একটি নতুন মাত্রা যোগ হলো। এর আগে যে উদ্যম নিয়ে নিরলসভাবে কাজ করে এসেছি। আগামীতেও আমাদের কাজের এই ধারাবাহীকতা অব্যাহত থাকবে।

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও কাজ করতে হবে। সবার ঐক্যবদ্ধ সহযোগীতা ও সচেতনতায় অপরাধ দমনসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।

পুলিশ কমিশনার বলেন, মায়া সাইবার ওয়াল্ডের কারিগরি সহযোগিতায় মহানগরীর ১৮টি  গুরুত্বপূর্ণ স্থানে ৬৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নতুনভাবে সর্বমোট ২৫৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দিক, উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপপুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তকী ইবনু মিনান, উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, উপপুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) আবু সাইম, মায়া সাইবার ওয়াল্ডের এজিএম বিশ্বজিৎ সরকার শিমুল পপ্রুখ।

এর আগে রংপুর মহানগরীর অন্যান্য জনগুরুত্বপূর্ণ স্থানে রংপুর সিটি করপোরেশনের সহায়তায় ২০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।  

Place your advertisement here
Place your advertisement here