• মঙ্গলবার   ০১ মার্চ ২০২২ ||

  • ফাল্গুন ১৭ ১৪২৮

  • || ২৬ রজব ১৪৪৩

Find us in facebook
সর্বশেষ:
অগ্নিঝরা মার্চ শুরু কল্যাণ রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায় বিমা অন্যতম অনুষঙ্গ: রাষ্ট্রপতি টেকসই অর্থনীতিতে ঝুঁকি ব্যবস্থাপনায় বিমা জরুরি: প্রধানমন্ত্রী জাটকা সংরক্ষণে ইলিশ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা শুরু দলের বুদ্ধিজীবীদের পছন্দ হলেও সিইসিতে নাখোশ বিএনপি

বাংলাদেশে স্মার্ট গ্রিড উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে এবং আরো বেশি ব্যয় সাশ্রয়ী ও অভিঘাত সহনশীল করার লক্ষ্যে ১২ কোটি ৯০ লাখ টাকা (১.৫ মিলিয়ন ডলার) কারিগরি সহায়তা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন পাওয়ার সেলকে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ) এ সহায়তা দিয়েছে।

ইউএসটিডিএর দিক থেকে এই অনুদান আমরা যে ধরনের জলবায়ু-স্মার্ট অবকাঠামো প্রকল্পগুলোকে সহায়তা করতে চাই তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ উল্লেখ করে ইউএসটিডিএর ভারপ্রাপ্ত পরিচালক রাষ্ট্রদূত (অব.) ভিনাই থুম্মালাপাল্লি বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড বা জ্বালানি ব্যবস্থাপনা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আসবে। ফলে বৈদ্যুতিক গ্রিড আরো দক্ষ ও গতিশীল হবে এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধানগুলোর একত্রীকরণের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।

ইউএসটিডিএর সহায়তা স্মার্ট গ্রিড প্রযুক্তি ব্যবহার করে আগামী ১০ বছরে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনার লক্ষ্যে বিনিয়োগ ও বাস্তবায়নের বিস্তারিত পথনির্দেশনা তৈরিতে সহায়তা করবে। ম্যাসাচুসেটসভিত্তিক বোস্টন কনসাল্টিং গ্রুপ এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে।

একটি স্মার্ট গ্রিড দ্বারা আনা দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি আমাদের আরো দক্ষতার সাথে শক্তি তৈরি এবং ব্যবহার করার সুযোগ করে দেবে ৷ তাই একটি স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা একটি অবকাঠামোগত উন্নয়নের মতোই সমান গুরুত্বপূর্ণ, যা যেকোনো সেতু বা ফ্লাইওভারের মতোই তাৎপর্যপূর্ণ―বলেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।

তিনি আরো বলেন, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে জলবায়ু-স্মার্ট অবকাঠামোর লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে ইউএসটিডিএর বৈশ্বিক অংশীদারত্বের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে, যা উদীয়মান বাজারে ক্লিন বা পরিচ্ছন্ন পরিবহন ও জ্বালানি অবকাঠামো প্রকল্পগুলোর সাথে যুক্তরাষ্ট্রের শিল্পকে সংযুক্ত করবে।

Place your advertisement here
Place your advertisement here