বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত: প্রধানমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২
Find us in facebook
জাতির পিতার জন্মদিন ১৭ মার্চ পর্যন্ত অমর একুশে বই মেলার মেয়াদ বাড়ানোর পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ব্যবস্থা নিতে বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, অতীতে দেশের প্রত্যেক জেলা বা মহকুমায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সাহিত্য চর্চা ও সাহিত্য সম্মেলন হতো। এখন সেই চর্চাটা অনেকটা কমে গেছে। এটাকে আবার চালু করা দরকার।
মঙ্গলবার বিকেলে অমর একুশের বই মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের প্রত্যেকটি জেলার পাশাপাশি এখন উপজেলা পর্যায়েও শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হচ্ছে। বাংলা একাডেমির পক্ষ থেকেও আপনারা যদি একটু উদ্যোগ নেন তাহলে বিভিন্ন অঞ্চলে থাকা অনেক মেধাবী কবি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী আমরা পাব।
শেখ হাসিনা বলেন, এই ধরনের মেলা ও অনুষ্ঠানগুলো হলে যুব সমাজ ভিন্ন পথে যাবে না। তারা দেশ, বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলা সংস্কৃতির প্রতিও আন্তরিক থাকবে। জেলা-উপজেলা পর্যায়ে সংস্কৃতি চর্চা বাড়ানোর ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগ নেয়ারও প্রয়োজনীয়তার উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে ফেব্রুয়ারি জুড়ে একমাস ব্যাপী বই মেলার আয়োজন করা হলেও এবার করোনা পরিস্থিতির জন্য মেলা একটু দেরিতে শুরু হলো। যেহেতু আমরা একমাসের জন্য করতাম কিন্তু আমরা এবার দেরিতে শুরু করেছি। তাই, এটা মনে হয় আমরা পুরো মাসই চালাতে পারি। যেহেতু আমাদের প্রকাশকদের পক্ষ থেকেও একটা দাবি এসেছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ পর্যন্ত এটা চলতে পারে।
করোনার কারণে এবারের বই মেলায় আসতে না পারায় আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী তার শিক্ষা জীবনে দিনভর বই মেলায় ঘুরে বেড়ানোর স্মৃতি স্মরণ করেন।
করোনাকালীন অনেক আপনজন এবং শ্রদ্ধাভাজনকে হারানোয় দুঃখ প্রকাশ করে এ পরিস্থিতির অচিচরেই উত্তরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তবে, এখন যারা বই মেলায় আসবেন তাদের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, এটা একান্তভাবে দরকার।
সরকারের টিকা কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, আর আমরা এরই মধ্যে টিকা দিচ্ছি। বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। যারা নেননি অবশ্যই তাদের টিকা এবং বুস্টার ডোজ নিতে হবে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ১৫ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিজয়ী প্রত্যেক ৩ লাখ টাকার চেক এবং ক্রেস্ট লাভ করেন।
বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। আরো বক্তব্য রাখেন- বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন।
শুরুতে জাতীয় সঙ্গীতের পরই অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপরই ভাষা শহিদদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিটি নীরবতা পালন করেন।
- সরকার দক্ষ জনশক্তি তৈরির শিক্ষা বিস্তারে কাজ করছে: রেজাউল করিম
- শেখ হাসিনা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান: ধর্ম প্রতিমন্ত্রী
- বীমা খাতকে ডিজিটাল ও অটোমেশনের আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর
- নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা ঈদের আগেই
- আজ থেকে ৬ জেলায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ
- বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া
- আমরা স্বাস্থ্যবীমাও চালু করতে চাই : প্রধানমন্ত্রী
- `দুর্যোগ মোকাবেলায় ২৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে`
- ‘তারেকের লোভে টাটার ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ বঞ্চিত হয় বাংলাদেশ’
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ
- ফিফার টি-শার্ট যাচ্ছে চট্টগ্রাম থেকে
- বাস্তবে রূপ নিচ্ছে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন
- ষাটোর্ধ্ব সকলকে পেনশন দেওয়ার পদক্ষেপ প্রধানমন্ত্রীর
- শিল্পী ও কবিরা জাতির পিতাকে আগলে রেখেছিলেন: প্রধানমন্ত্রী
- রোহিঙ্গা শরণার্থী ও ‘মানবতার মা’
- জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিব্রত বিএনপি
- চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী
- চলতি বছর ১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা
- নির্বাচনে অংশগ্রহণ নিয়ে লুকোচুরি করছে বিএনপি
- রংপুরে ২৫৬ সিসিটিভি ক্যামেরা স্থাপন
- চিরিরবন্দরে মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড উদ্ধার
- রংপুরে নিখোঁজ আ`লীগ নেতার ৮ দিনেও খোঁজ মিলেনি
- দক্ষিণ সুদানে অবকাঠামো উন্নয়নে সফলভাবে কাজ করছে বাংলাদেশ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আত্মিক: সংস্কৃতি প্রতিমন্ত্রী
- দেশে পাঁচ বছরে সবজি উৎপাদন বেড়েছে ৫৪ লাখ টন
- বাংলাদেশ ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে
- ‘অনুপ্রেরণার নাম ইউএনও করিম’
- রংপুরে সেচের আওতায় নতুন ৭০ হাজার হেক্টর জমি
- নাসায় চাকরি পেলেন নীলফামারীর চয়ন
- সামনের নির্বাচনগুলো সততার সঙ্গে করব: নির্বাচন কমিশনার
- নানা কর্মসূচিতে প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ছাত্রলীগ নেতা রকি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি
- পীরগঞ্জে ওয়াশ ব্লক নির্মাণকাজে আবার বাঁশ
- বাংলাদেশে স্মার্ট গ্রিড উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
- সবাই সহযোগিতা করলে বাঁচবে লিটন
- গরু ও ঘর পেতে যাচ্ছেন সেই দৃষ্টিপ্রতিবন্ধী ফরিদ
- কোভিড ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি ও জ্ঞান ভাগ করে নেওয়ার আহ্বান
- ফাঁকা বুলিই একমাত্র সম্বল বিএনপি নেতাদের
- চিরিরবন্দরে বীরমুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজের উদ্বোধন
- ওষুধ খেয়ে কবুতরের মৃত্যু, অভিযানে বন্ধ হলো ফার্মেসি
- সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
- লালমনিরহাটে তাণ্ডব চালিয়েছে সার্কাসে আনা হাতি
- বাঘিনীটাও মারা গেল, বাঘশূন্য রংপুর চিড়িয়াখানা
- রসনা বিলাসে রংপুরের বিখ্যাত ‘ডিম তেলানি’
- বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত: প্রধানমন্ত্রী
- পেনশনের আওতায় আসছে বেসরকারি খাতের ষাটোর্ধ্বরাও
- কুড়িগ্রামে বালু তুলে জমিতে রাখা নিয়ে দ্বন্দ্ব, নিহত ১
- সাহিত্য-সংস্কৃতির বিকাশে সরকারের প্রয়াস অব্যাহত থাকবে
- ডিমলায় `দশটি বীর নিবাস` নির্মাণ কাজের উদ্বোধন
- কোয়েল পাখির খামার করে সফল ঠাকুরগাঁওয়ের জাহিদ



