ষাটোর্ধ্ব সকলকে পেনশন দেওয়ার পদক্ষেপ প্রধানমন্ত্রীর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ মার্চ ২০২২
Find us in facebook
বাংলাদেশের সরকারি-বেসরকারিসহ সকল ধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব সকল নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
বৃহস্পতিবার এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন৷ এই নির্দেশের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম ইমরুল কায়েস৷
দেশে শুধু সরকারি কর্মচারীরা পেনশন পেলেও আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে বেসরকারি চাকরিজীবীসহ সবাইকে পেনশনের আওতায় আনার প্রতিশ্রুতি ছিল৷ ইমরুল কায়েস বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবনে অর্থ বিভাগ কর্তৃক ‘সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন' বিষয়ক একটি উপস্থাপনা অবলোকন করে সরকারি-বেসরকারিসহ সকল ধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব জনগণের জন্য একটি সার্বজনীন পেনশন স্কিম প্রণয়ন এবং কর্তৃপক্ষ স্থাপনের নির্দেশনা দিয়েছেন৷’’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মুখ্য সচিব আহমদ কায়কাউস, অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন৷ এর আগে এক অনুষ্ঠানে মন্ত্রী মান্নান বয়োজ্যেষ্ঠ নাগরিক ও হতদরিদ্র মানুষকে সার্বজনীন পেনশনের আওতায় আনার পরিকল্পনা সাজানোর কথা জানিয়েছিলেন৷
২০১৬ সালের বাজেট বক্তৃতায় সরকারির পাশাপাশি বেসরকারি খাতকেও পেনশনের আওতায় আনার চিন্তার কথা বলেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷তিনি বলেছিলেন, দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ৫ শতাংশ সরকারি চাকরিতে নিয়োজিত, তারাই পেনশন সুবিধা পান৷ বাকি ৯৫ শতাংশের মধ্যে প্রায় ৮ শতাংশ গ্রাচ্যুইটি সুবিধা পেলেও অন্যদের জন্য সে সুবিধাও নেই৷
মানুষের গড় আয়ু বাড়ার কারণে প্রবীণদের সংখ্যা যেমন বাড়ছে, বিপরীতে নগরায়নের ফলে প্রবীণদের আর্থিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীন হওয়ার ঝুঁকিও বাড়ছে৷ তাই প্রবীণদের শেষ জীবনে আর্থিক সুরক্ষায় সার্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তন এখন ‘সময়ের দাবি'৷ আবুল মাল আবদুল মুহিত এভাবেই বয়োজ্যেষ্ঠ সকলকে পেনশন দেওয়ার ভাবনার কারণ জানিয়েছিলেন৷
- সরকার দক্ষ জনশক্তি তৈরির শিক্ষা বিস্তারে কাজ করছে: রেজাউল করিম
- শেখ হাসিনা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান: ধর্ম প্রতিমন্ত্রী
- বীমা খাতকে ডিজিটাল ও অটোমেশনের আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর
- নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা ঈদের আগেই
- আজ থেকে ৬ জেলায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ
- বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া
- আমরা স্বাস্থ্যবীমাও চালু করতে চাই : প্রধানমন্ত্রী
- `দুর্যোগ মোকাবেলায় ২৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে`
- ‘তারেকের লোভে টাটার ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ বঞ্চিত হয় বাংলাদেশ’
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ
- ফিফার টি-শার্ট যাচ্ছে চট্টগ্রাম থেকে
- বাস্তবে রূপ নিচ্ছে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন
- ষাটোর্ধ্ব সকলকে পেনশন দেওয়ার পদক্ষেপ প্রধানমন্ত্রীর
- শিল্পী ও কবিরা জাতির পিতাকে আগলে রেখেছিলেন: প্রধানমন্ত্রী
- রোহিঙ্গা শরণার্থী ও ‘মানবতার মা’
- জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিব্রত বিএনপি
- চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী
- চলতি বছর ১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা
- নির্বাচনে অংশগ্রহণ নিয়ে লুকোচুরি করছে বিএনপি
- রংপুরে ২৫৬ সিসিটিভি ক্যামেরা স্থাপন
- চিরিরবন্দরে মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড উদ্ধার
- রংপুরে নিখোঁজ আ`লীগ নেতার ৮ দিনেও খোঁজ মিলেনি
- দক্ষিণ সুদানে অবকাঠামো উন্নয়নে সফলভাবে কাজ করছে বাংলাদেশ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আত্মিক: সংস্কৃতি প্রতিমন্ত্রী
- দেশে পাঁচ বছরে সবজি উৎপাদন বেড়েছে ৫৪ লাখ টন
- বাংলাদেশ ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে
- ‘অনুপ্রেরণার নাম ইউএনও করিম’
- রংপুরে সেচের আওতায় নতুন ৭০ হাজার হেক্টর জমি
- নাসায় চাকরি পেলেন নীলফামারীর চয়ন
- সামনের নির্বাচনগুলো সততার সঙ্গে করব: নির্বাচন কমিশনার
- নানা কর্মসূচিতে প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ছাত্রলীগ নেতা রকি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি
- পীরগঞ্জে ওয়াশ ব্লক নির্মাণকাজে আবার বাঁশ
- বাংলাদেশে স্মার্ট গ্রিড উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
- সবাই সহযোগিতা করলে বাঁচবে লিটন
- গরু ও ঘর পেতে যাচ্ছেন সেই দৃষ্টিপ্রতিবন্ধী ফরিদ
- কোভিড ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি ও জ্ঞান ভাগ করে নেওয়ার আহ্বান
- ফাঁকা বুলিই একমাত্র সম্বল বিএনপি নেতাদের
- চিরিরবন্দরে বীরমুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজের উদ্বোধন
- ওষুধ খেয়ে কবুতরের মৃত্যু, অভিযানে বন্ধ হলো ফার্মেসি
- সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
- লালমনিরহাটে তাণ্ডব চালিয়েছে সার্কাসে আনা হাতি
- বাঘিনীটাও মারা গেল, বাঘশূন্য রংপুর চিড়িয়াখানা
- রসনা বিলাসে রংপুরের বিখ্যাত ‘ডিম তেলানি’
- বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত: প্রধানমন্ত্রী
- পেনশনের আওতায় আসছে বেসরকারি খাতের ষাটোর্ধ্বরাও
- কুড়িগ্রামে বালু তুলে জমিতে রাখা নিয়ে দ্বন্দ্ব, নিহত ১
- সাহিত্য-সংস্কৃতির বিকাশে সরকারের প্রয়াস অব্যাহত থাকবে
- ডিমলায় `দশটি বীর নিবাস` নির্মাণ কাজের উদ্বোধন
- কোয়েল পাখির খামার করে সফল ঠাকুরগাঁওয়ের জাহিদ



