কোভিড ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি ও জ্ঞান ভাগ করে নেওয়ার আহ্বান
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২
Find us in facebook
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন এমপি বলেছেন, "কোভিড-১৯ ভ্যাকসিনের উৎপাদন প্রযুক্তি ও জ্ঞান অবিলম্বে একটি বৈশ্বিক ব্যবস্থাপনার মাধ্যমে বিনিময় করে নেওয়া উচিত যাতে বাংলাদেশের মতো ঔষধ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন দেশগুলো ব্যাপকহারে ভ্যাকসিন উৎপাদন ও বিতরণ করতে পারে”।
স্থানীয় সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নিউইয়র্কস্থ জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ‘গ্যালভানাইজিং মোমেন্টাম ফর ইউনিভার্সাল ভ্যাক্সিনেশন’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক থিমেটিক বিতর্কে প্রদত্ত বক্তব্যে একথা বলেন তিনি।
উচ্চ-পর্যায়ের এই ইভেন্টটি আহ্বান করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ শাহিদ। এতে, বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ, জাতিসংঘ মহাসচিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এবং জাতিসংঘের সদস্য দেশগুলোর মন্ত্রী ও সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কোভিড ভ্যাকসিনকে "সার্বজনীন বিশ্ব সম্পদ" হিসাবে বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নত দেশ এবং উৎপাদনকারীদের অবশ্যই সমতার ভিত্তিতে কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে কোভিড-১৯ এর টিকার বৈশ্বিক সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিশ্বব্যাপী টিকার চাহিদা মেটাতে এর উৎপাদন আরও বাড়াতে হবে এবং বিকেন্দ্রীকরণ করতে হবে। এছাড়া বিশ্ব সম্প্রদায়কে টিকা বিষয়ক ভুল তথ্য এবং টিকা জাতীয়করণের বিরুদ্ধে লড়াইয়ে অবশ্যই একতাবদ্ধ হতে হবে।
বাংলাদেশে কোভিড মোকাবিলা ও এর ব্যবস্থাপনায় সরকার সময়োপযোগী যে সকল পদক্ষেপ বাস্তবায়ন করেছে তা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে তিনি তৃণমূল পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং নাজুক জনগোষ্ঠীকে সরাসরি নগদ অর্থ ও অন্যান্য সহায়তা প্রদানের মাধ্যমে তাদের জীবন ও জীবিকার মধ্যে গুরুত্বপূর্ণ ভারসাম্য নিশ্চিত করাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “২০২২ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত, ১০১ মিলিয়নেরও বেশি মানুষ কোভিড-১৯ এর টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছেন। কোভিড অতিমারির কার্যকর মোকাবেলায় আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জনসংখ্যার অন্তত ৮০% (প্রায় ১৩২ মিলিয়ন) কে টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি”।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই উপলব্ধি করতে হবে যে সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়। সর্বজনীন টিকা নিশ্চিত করতে এবং মানুষের জীবন ও বিশ্বের অর্থনীতিকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
একই দিনে জাতিসংঘ সদরদপ্তরের ইন্দোনেশিয়া লাউঞ্জে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রীর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোমেন কানাডার মন্ত্রী হারজিত সজ্জনকে রোহিঙ্গা সমস্যার চলমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা প্রত্যাশা করেন। জনাব সজ্জন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কানাডার সমর্থনের আশ্বাস দেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। কানাডায় পলাতক জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কানাডা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি কানাডার মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কানাডার মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং অচিরেই বাংলাদেশ সফর করবেন মর্মে জানান।
পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন। পহেলা মার্চ তিনি জাতিসংঘের মহীসোপান সীমা বিষয়ক কমিশনে (সিএলসিএস) বাংলাদেশের এ সংক্রান্ত সংশোধিত তথ্যাদি উপস্থাপন করবেন।
- দিনাজপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৯
- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
- অবৈধ বালু উত্তোলনে ভাঙছে বাড়িঘর-সড়ক
- দিনাজপুরে ঘুম থেকে উঠেই স্বামীকে ঝুলতে দেখলেন স্ত্রী
- অচেতন করার পর নিয়ন্ত্রণে এলো সার্কাসের সেই হাতি
- সরকার দক্ষ জনশক্তি তৈরির শিক্ষা বিস্তারে কাজ করছে: রেজাউল করিম
- শেখ হাসিনা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান: ধর্ম প্রতিমন্ত্রী
- বীমা খাতকে ডিজিটাল ও অটোমেশনের আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর
- নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা ঈদের আগেই
- আজ থেকে ৬ জেলায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ
- বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া
- আমরা স্বাস্থ্যবীমাও চালু করতে চাই : প্রধানমন্ত্রী
- `দুর্যোগ মোকাবেলায় ২৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে`
- ‘তারেকের লোভে টাটার ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ বঞ্চিত হয় বাংলাদেশ’
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ
- ফিফার টি-শার্ট যাচ্ছে চট্টগ্রাম থেকে
- বাস্তবে রূপ নিচ্ছে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন
- ষাটোর্ধ্ব সকলকে পেনশন দেওয়ার পদক্ষেপ প্রধানমন্ত্রীর
- শিল্পী ও কবিরা জাতির পিতাকে আগলে রেখেছিলেন: প্রধানমন্ত্রী
- রোহিঙ্গা শরণার্থী ও ‘মানবতার মা’
- জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিব্রত বিএনপি
- চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী
- চলতি বছর ১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা
- নির্বাচনে অংশগ্রহণ নিয়ে লুকোচুরি করছে বিএনপি
- রংপুরে ২৫৬ সিসিটিভি ক্যামেরা স্থাপন
- চিরিরবন্দরে মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড উদ্ধার
- রংপুরে নিখোঁজ আ`লীগ নেতার ৮ দিনেও খোঁজ মিলেনি
- দক্ষিণ সুদানে অবকাঠামো উন্নয়নে সফলভাবে কাজ করছে বাংলাদেশ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আত্মিক: সংস্কৃতি প্রতিমন্ত্রী
- দেশে পাঁচ বছরে সবজি উৎপাদন বেড়েছে ৫৪ লাখ টন
- নানা কর্মসূচিতে প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ছাত্রলীগ নেতা রকি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি
- পীরগঞ্জে ওয়াশ ব্লক নির্মাণকাজে আবার বাঁশ
- বাংলাদেশে স্মার্ট গ্রিড উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
- সবাই সহযোগিতা করলে বাঁচবে লিটন
- গরু ও ঘর পেতে যাচ্ছেন সেই দৃষ্টিপ্রতিবন্ধী ফরিদ
- কোভিড ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি ও জ্ঞান ভাগ করে নেওয়ার আহ্বান
- ফাঁকা বুলিই একমাত্র সম্বল বিএনপি নেতাদের
- চিরিরবন্দরে বীরমুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজের উদ্বোধন
- ওষুধ খেয়ে কবুতরের মৃত্যু, অভিযানে বন্ধ হলো ফার্মেসি
- সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
- লালমনিরহাটে তাণ্ডব চালিয়েছে সার্কাসে আনা হাতি
- বাঘিনীটাও মারা গেল, বাঘশূন্য রংপুর চিড়িয়াখানা
- রসনা বিলাসে রংপুরের বিখ্যাত ‘ডিম তেলানি’
- বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত: প্রধানমন্ত্রী
- পেনশনের আওতায় আসছে বেসরকারি খাতের ষাটোর্ধ্বরাও
- কুড়িগ্রামে বালু তুলে জমিতে রাখা নিয়ে দ্বন্দ্ব, নিহত ১
- সাহিত্য-সংস্কৃতির বিকাশে সরকারের প্রয়াস অব্যাহত থাকবে
- ডিমলায় `দশটি বীর নিবাস` নির্মাণ কাজের উদ্বোধন
- কোয়েল পাখির খামার করে সফল ঠাকুরগাঁওয়ের জাহিদ



