দেশে পাঁচ বছরে সবজি উৎপাদন বেড়েছে ৫৪ লাখ টন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ মার্চ ২০২২
Find us in facebook
অনেকটা বিস্ময়ভরা চোখে তিনি একটার পর একটা সবজি হাতে নিয়ে দেখছিলেন। বললেন, ‘ক্যাপসিকাম এখন বেগুনি রঙেরও হয় দেখছি!’ তবে আশ্চর্য হলেন, অনেক রকমের আলু দেখে। জিজ্ঞাসা করতেই বললেন, ‘সচরাচর আমরা গোল আলু, মিষ্টি আলু, গাছ আলু এসবই দেখি। কিন্তু এখানে দেখছি অনেক ধরনের আলু। লোমা আলু, জুম আলু, মেটে আলু, শোরা জৈন্তা আলু, শিমুল আলু। আবার শাকও দেখছি ৮-১০ রকমের।’
এতক্ষণ যার কথা বলছিলাম, তিনি জেসমিন হায়দার। থাকেন রাজধানীর উত্তর বাড্ডায়। বাড়ির ছাদে শখ করে সবজি বাগান করেছেন। শুধু তিনি নন, তার মতো অনেকেই গতকাল ফার্মগেটস্হ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন চত্বরে সবজি মেলায় এসেছেন নানা ধরনের সবজি দেখতে। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এসেছেন তাদের উত্পাদিত হরেক রকমের সবজি নিয়ে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এখন ৮০ থেকে ১০০ জাতের সবজির চাষ হচ্ছে। গত এক দশকে সবজি চাষে রীতিমতো বিপ্লব হয়েছে। এই সময়ে সবজির উৎপাদন বেড়েছে প্রায় সাত গুণ। এর মধ্যে গত পাঁচ বছরেই সবজি উৎপাদন বেড়েছে ৫৪ লাখ টন। গত ২০১৫-১৬ অর্থবছরে ৮ লাখ ৫ হাজার হেক্টর জমিতে সবজি উৎপাদন হয় ১ কোটি ৪৪ লাখ টন। আর ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৭ লাখ ১৯ হাজার টনে।
সংশ্লিষ্টরা বলেছেন, কৃষিকাজে এখন অনেক শিক্ষিত তরুণরা এগিয়ে আসছেন। এ ছাড়া বিদেশ থেকে নানা ধরনের সবজির বীজ আসছে। সেই সঙ্গে উন্নত প্রযুক্তির কারণে সবজি চাষে এ সাফল্য। তারা জানান, মাছ-মাংসের দাম বেশি হওয়ায় পুষ্টি পূরণে সবজি একটি বড় ভূমিকা রেখেছে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য মতে, সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয়। এ তালিকায় চীন প্রথম ও ভারত দ্বিতীয়। এ প্রসঙ্গে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম গতকাল ইত্তেফাককে বলেন, দেশে সবজি বিপ্লবের পেছনে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের বড় ভূমিকার রয়েছে। সরকার পারিবারিক পুষ্টি বাগানের ওপর জোর দিয়েছে। পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন সবজির জাত উদ্ভাবন করছে। এ ছাড়া বেসরকারিভাবে বিভিন্ন জাতের সবজির হাইব্রিড বীজ আসছে বাইরে থেকে। তিনি বলেন, বীজ ও চাষ পদ্ধতিতে উন্নত প্রযুক্তি যুক্ত হওয়ায় সবজি চাষে এ বিপ্লব। তিনি বলেন, কৃষকদের প্রশিক্ষণ, ভালো বীজ সম্পর্কে ধারণা এবং উন্নত চাষ পদ্ধতি ও প্রযুক্তি কৃষকের কাছে দ্রুত পৌঁছাতে হবে।
গতকাল সবজি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশে সবজি রপ্তানির সম্ভাবনা অনেক। রপ্তানি বাড়াতে আমরা কাজ করছি। অচিরেই সবজি রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎসে পরিণত হবে। কৃষিমন্ত্রী মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী এই মেলা শেষ হবে আগামী ২ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় ৫২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
কে/
- সরকার দক্ষ জনশক্তি তৈরির শিক্ষা বিস্তারে কাজ করছে: রেজাউল করিম
- শেখ হাসিনা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান: ধর্ম প্রতিমন্ত্রী
- বীমা খাতকে ডিজিটাল ও অটোমেশনের আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর
- নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা ঈদের আগেই
- আজ থেকে ৬ জেলায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ
- বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া
- আমরা স্বাস্থ্যবীমাও চালু করতে চাই : প্রধানমন্ত্রী
- `দুর্যোগ মোকাবেলায় ২৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে`
- ‘তারেকের লোভে টাটার ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ বঞ্চিত হয় বাংলাদেশ’
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ
- ফিফার টি-শার্ট যাচ্ছে চট্টগ্রাম থেকে
- বাস্তবে রূপ নিচ্ছে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন
- ষাটোর্ধ্ব সকলকে পেনশন দেওয়ার পদক্ষেপ প্রধানমন্ত্রীর
- শিল্পী ও কবিরা জাতির পিতাকে আগলে রেখেছিলেন: প্রধানমন্ত্রী
- রোহিঙ্গা শরণার্থী ও ‘মানবতার মা’
- জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিব্রত বিএনপি
- চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী
- চলতি বছর ১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা
- নির্বাচনে অংশগ্রহণ নিয়ে লুকোচুরি করছে বিএনপি
- রংপুরে ২৫৬ সিসিটিভি ক্যামেরা স্থাপন
- চিরিরবন্দরে মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড উদ্ধার
- রংপুরে নিখোঁজ আ`লীগ নেতার ৮ দিনেও খোঁজ মিলেনি
- দক্ষিণ সুদানে অবকাঠামো উন্নয়নে সফলভাবে কাজ করছে বাংলাদেশ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আত্মিক: সংস্কৃতি প্রতিমন্ত্রী
- দেশে পাঁচ বছরে সবজি উৎপাদন বেড়েছে ৫৪ লাখ টন
- বাংলাদেশ ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে
- ‘অনুপ্রেরণার নাম ইউএনও করিম’
- রংপুরে সেচের আওতায় নতুন ৭০ হাজার হেক্টর জমি
- নাসায় চাকরি পেলেন নীলফামারীর চয়ন
- সামনের নির্বাচনগুলো সততার সঙ্গে করব: নির্বাচন কমিশনার
- নানা কর্মসূচিতে প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ছাত্রলীগ নেতা রকি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি
- পীরগঞ্জে ওয়াশ ব্লক নির্মাণকাজে আবার বাঁশ
- বাংলাদেশে স্মার্ট গ্রিড উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
- সবাই সহযোগিতা করলে বাঁচবে লিটন
- গরু ও ঘর পেতে যাচ্ছেন সেই দৃষ্টিপ্রতিবন্ধী ফরিদ
- কোভিড ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি ও জ্ঞান ভাগ করে নেওয়ার আহ্বান
- ফাঁকা বুলিই একমাত্র সম্বল বিএনপি নেতাদের
- চিরিরবন্দরে বীরমুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজের উদ্বোধন
- ওষুধ খেয়ে কবুতরের মৃত্যু, অভিযানে বন্ধ হলো ফার্মেসি
- সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
- লালমনিরহাটে তাণ্ডব চালিয়েছে সার্কাসে আনা হাতি
- বাঘিনীটাও মারা গেল, বাঘশূন্য রংপুর চিড়িয়াখানা
- রসনা বিলাসে রংপুরের বিখ্যাত ‘ডিম তেলানি’
- বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত: প্রধানমন্ত্রী
- পেনশনের আওতায় আসছে বেসরকারি খাতের ষাটোর্ধ্বরাও
- কুড়িগ্রামে বালু তুলে জমিতে রাখা নিয়ে দ্বন্দ্ব, নিহত ১
- সাহিত্য-সংস্কৃতির বিকাশে সরকারের প্রয়াস অব্যাহত থাকবে
- ডিমলায় `দশটি বীর নিবাস` নির্মাণ কাজের উদ্বোধন
- কোয়েল পাখির খামার করে সফল ঠাকুরগাঁওয়ের জাহিদ



