• মঙ্গলবার   ০১ মার্চ ২০২২ ||

  • ফাল্গুন ১৭ ১৪২৮

  • || ২৬ রজব ১৪৪৩

Find us in facebook
সর্বশেষ:
অগ্নিঝরা মার্চ শুরু কল্যাণ রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায় বিমা অন্যতম অনুষঙ্গ: রাষ্ট্রপতি টেকসই অর্থনীতিতে ঝুঁকি ব্যবস্থাপনায় বিমা জরুরি: প্রধানমন্ত্রী জাটকা সংরক্ষণে ইলিশ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা শুরু দলের বুদ্ধিজীবীদের পছন্দ হলেও সিইসিতে নাখোশ বিএনপি

রংপুরে নিখোঁজ আ`লীগ নেতার ৮ দিনেও খোঁজ মিলেনি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা ছাদেক আলী (৮০) নিখোঁজের আট দিন অতিবাহিত হলেও খোঁজ মিলেনি। তিনি গত একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে নিখোঁজ হন। তাকে স্ব-শরীরে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী।

গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যলয়ে গিয়ে স্মারক লিপি দেন এলাকাবাসী।

এসময় অবিলম্বে প্রবীণ এই আ'লীগ নেতাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন  মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল ও সহ-সভাপতি অ্যাডভোকেট দিলশান ইসলাম মুকুলসহ এলাকাবাসী। এদিকে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে দেখছি।

গত রোববার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রংপুর শহীদ মিনারে ফুল দেয়ার জন্য বাড়ি থেকে বের হন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও দর্শনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাদেক আলী। এরপর তিনি আর বাসায় ফেরেননি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না পেয়ে তাজহাট থানায়  সোমবার (২১ ফেব্রুয়ারি) একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার ছেলে মেহেদী হাসান।
কে/

Place your advertisement here
Place your advertisement here