ফাঁকা বুলিই একমাত্র সম্বল বিএনপি নেতাদের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২
Find us in facebook
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে দলের নেতারা বারবার বলতেন, নেত্রীকে নাকি তারা কখনো কারাগারে যেতে দেবেন না। অবশেষে ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি ঠিকই খালেদা জিয়া কারাগারে গেলেন। অথচ বিএনপির নেতারা বসে ছিলেন হাত গুটিয়ে।
এরপর বিএনপি নেতারা বললেন, তীব্র আন্দোলনের মাধ্যমে তারা নেত্রীকে কারাগার থেকে বের করবেন। সেটিতেও তারা ব্যর্থ। বর্তমানে শর্তসাপেক্ষে খালেদা জিয়া মুক্তি পেলেও, মুক্তি পান সরকারের অনুকম্পায়। অথচ বিএনপি নেতারা ফাঁকা বুলি আওড়ানো ছাড়া কিছুই করতে পারেননি।
অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল, ফাঁস হলো খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নিয়ে বিএনপি নেতাদের রহস্যময় অনীহার নেপথ্য কথা।
পিঠ বাঁচানোর পাশাপাশি মামলা থেকে রেহাই পেতে এবং ক্ষমতাসীনদের সন্তুষ্ট রাখতেই মির্জা ফখরুলরা ইচ্ছাকৃতভাবে আইনি মারপ্যাঁচের এমন প্রহসনের নাটক করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি লন্ডনে চলে যাওয়া বিএনপিত্যাগী এক নেতার এমন মন্তব্যে যুক্তরাজ্য বিএনপিতে চলছে তোলপাড়। খালেদা জিয়াকে নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের লুকোচুরি ও পিঠ বাঁচানোর অপরাজনীতির বিষয়টি জেনে হতবাক ও ক্ষুব্ধ হয়েছেন খোদ তারেক রহমানও।
যুক্তরাজ্য বিএনপির এক শীর্ষ নেতার বরাতে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন গত ২০ জানুয়ারি গোপনে এম মোরশেদ খানের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি ত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নিয়ে নেতাদের জুয়া খেলার বিষয়ে জানতে পেরেছেন।
তিনি মোরশেদ খানের বরাত দিয়ে সংবাদমাধ্যমে জানিয়েছেন, খালেদা জিয়ার জেল ও মুক্তির আন্দোলনকে স্তিমিত রাখতে বিভিন্ন মহলের সঙ্গে আঁতাত করেছেন মির্জা ফখরুলরা।
একইসঙ্গে মামলা ও জেল-জরিমানা থেকে বাঁচতে করেছেন নিদারুণ গড়িমসিও। এ নিয়ে তৃণমূল থেকে আন্দোলন গড়ে তোলার শত অনুরোধ এলেও কৌশলে তাদের আন্দোলন থেকে নিবৃত রেখেছেন মির্জা ফখরুল, মির্জা আব্বাস, জমির উদ্দিন সরকার ও গয়েশ্বর চন্দ্র রায়ের মতো কৌশলী নেতারা।
পাশাপাশি তারেক রহমানকেও ভুলভাল বুঝিয়ে আন্দোলন গড়ে তুলতে বাধা দিয়েছেন এই নেতারা। এর ফলে খালেদা জিয়াকে ২৫ মাস কারাগারে থাকতে হয়েছে, এমনকি এখনো তাকে মুক্ত করা যায়নি।
এদিকে এম মোরশেদ খানের এমন বিতর্কিত তথ্য তারেক রহমানের কানে পৌঁছালে তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বলে যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
একইসঙ্গে নিজেরা বাঁচতে খালেদা জিয়াকে দাবার গুটি হিসেবে ব্যবহার করার যে হীনমন্যতা মির্জা ফখরুলরা দেখিয়েছেন, তা নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন তিনি। কিন্তু দলের বিপর্যয়ে মুখ ফুটে এখনই এর প্রতিবাদ করতে না পারলেও সুদিন ফিরলে ঠিকই তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবেন বলে কঠোর প্রত্যয় ব্যক্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
- পঞ্চগড়েরর বোদায় বীমা দিবস উদযাপন
- ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
- নিবন্ধিত ৮ হাজার, নগরে চলছে ৪০ হাজার
- বাগানে এসেছে নতুন কুঁড়ি, ৩ মাস পর চা-পাতা সংগ্রহ শুরু
- হারিয়ে যাচ্ছে গাইবান্ধার যত প্রত্নতাত্ত্বিক নিদর্শন
- দিনাজপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৯
- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
- অবৈধ বালু উত্তোলনে ভাঙছে বাড়িঘর-সড়ক
- দিনাজপুরে ঘুম থেকে উঠেই স্বামীকে ঝুলতে দেখলেন স্ত্রী
- অচেতন করার পর নিয়ন্ত্রণে এলো সার্কাসের সেই হাতি
- সরকার দক্ষ জনশক্তি তৈরির শিক্ষা বিস্তারে কাজ করছে: রেজাউল করিম
- শেখ হাসিনা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান: ধর্ম প্রতিমন্ত্রী
- বীমা খাতকে ডিজিটাল ও অটোমেশনের আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর
- নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা ঈদের আগেই
- আজ থেকে ৬ জেলায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ
- বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া
- আমরা স্বাস্থ্যবীমাও চালু করতে চাই : প্রধানমন্ত্রী
- `দুর্যোগ মোকাবেলায় ২৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে`
- ‘তারেকের লোভে টাটার ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ বঞ্চিত হয় বাংলাদেশ’
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ
- ফিফার টি-শার্ট যাচ্ছে চট্টগ্রাম থেকে
- বাস্তবে রূপ নিচ্ছে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন
- ষাটোর্ধ্ব সকলকে পেনশন দেওয়ার পদক্ষেপ প্রধানমন্ত্রীর
- শিল্পী ও কবিরা জাতির পিতাকে আগলে রেখেছিলেন: প্রধানমন্ত্রী
- রোহিঙ্গা শরণার্থী ও ‘মানবতার মা’
- জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিব্রত বিএনপি
- চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী
- চলতি বছর ১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা
- নির্বাচনে অংশগ্রহণ নিয়ে লুকোচুরি করছে বিএনপি
- রংপুরে ২৫৬ সিসিটিভি ক্যামেরা স্থাপন
- নানা কর্মসূচিতে প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ছাত্রলীগ নেতা রকি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি
- পীরগঞ্জে ওয়াশ ব্লক নির্মাণকাজে আবার বাঁশ
- বাংলাদেশে স্মার্ট গ্রিড উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
- সবাই সহযোগিতা করলে বাঁচবে লিটন
- গরু ও ঘর পেতে যাচ্ছেন সেই দৃষ্টিপ্রতিবন্ধী ফরিদ
- কোভিড ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি ও জ্ঞান ভাগ করে নেওয়ার আহ্বান
- ফাঁকা বুলিই একমাত্র সম্বল বিএনপি নেতাদের
- চিরিরবন্দরে বীরমুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজের উদ্বোধন
- ওষুধ খেয়ে কবুতরের মৃত্যু, অভিযানে বন্ধ হলো ফার্মেসি
- সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
- লালমনিরহাটে তাণ্ডব চালিয়েছে সার্কাসে আনা হাতি
- বাঘিনীটাও মারা গেল, বাঘশূন্য রংপুর চিড়িয়াখানা
- রসনা বিলাসে রংপুরের বিখ্যাত ‘ডিম তেলানি’
- বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত: প্রধানমন্ত্রী
- পেনশনের আওতায় আসছে বেসরকারি খাতের ষাটোর্ধ্বরাও
- কুড়িগ্রামে বালু তুলে জমিতে রাখা নিয়ে দ্বন্দ্ব, নিহত ১
- সাহিত্য-সংস্কৃতির বিকাশে সরকারের প্রয়াস অব্যাহত থাকবে
- ডিমলায় `দশটি বীর নিবাস` নির্মাণ কাজের উদ্বোধন
- কোয়েল পাখির খামার করে সফল ঠাকুরগাঁওয়ের জাহিদ



