• মঙ্গলবার   ০১ মার্চ ২০২২ ||

  • ফাল্গুন ১৭ ১৪২৮

  • || ২৬ রজব ১৪৪৩

Find us in facebook
সর্বশেষ:
অগ্নিঝরা মার্চ শুরু কল্যাণ রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায় বিমা অন্যতম অনুষঙ্গ: রাষ্ট্রপতি টেকসই অর্থনীতিতে ঝুঁকি ব্যবস্থাপনায় বিমা জরুরি: প্রধানমন্ত্রী জাটকা সংরক্ষণে ইলিশ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা শুরু দলের বুদ্ধিজীবীদের পছন্দ হলেও সিইসিতে নাখোশ বিএনপি

সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে করোনাকালীন সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য ভর্তুকি মূল্যে টিসিবি কর্তৃক অষ্টম কিস্তির ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল বৃহস্পতিবার সারা দেশে চারটি পণ্য বিক্রি হয়েছে।

টিসিবি জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে গাড়ি পণ্য নিয়ে বের হয়ে গেছে এবং সকাল ১০টার মধ্যে রাজধানীসহ সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। শুক্রবার ছাড়া ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

টিসিবির ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে।

প্রতিটি ট্রাকে ৩০০-৮০০ কেজি চিনি, ৪০০-৮০০ কেজি মশুর ডাল, ৫০০-১০০০ লিটার সয়াবিন তেল, ১০০-১০০০ কেজি পেঁয়াজ বরাদ্দ করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here