ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১
Find us in facebook
জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। শুরুটাও ছিল দারুণ। তবে চূড়ান্ত পর্বের টিকেট কেটে নিতে আসরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি তাদের। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাতিল করা হয়েছে প্রতিযোগিতাটি। র্যাঙ্কিং বিবেচনায় বিশ্বকাপের টিকেট মিলেছে বাঘিনীদের।
আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। আর এ আসর দিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে বাংলাদশের মেয়েরা।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার 'ওমিক্রন' বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে আফ্রিকান দেশগুলোতে। এর সংক্রমণ আফ্রিকার সাত দেশ -দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিকের ওপর ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে কয়েকটি দেশ। যে কারণে আসরটি বাতিল করতে বাধ্য হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশসহ আরও কিছু দেশের বিশ্বকাপ নিশ্চিত করার বিষয়টি নিশ্চিত করে আইসিসির হেড অব ইভেন্টসের ক্রিস টেটলি বলেছেন, 'বাছাই পর্ব বাতিল হওয়ার কারণে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২২ সালের বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড নতুন চক্রে আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাবে।'
আসর বাতিল করার কারণও ব্যাখ্যা করেছেন টেটলি, 'আফ্রিকাতে নতুন করে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়াতে কয়েকটি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই অবস্থায় বাছাই পর্ব চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের জন্য বাছাই পর্ব বাতির করাটা বেশ কঠিন ছিল। আমরা দ্রুততার সঙ্গে দলগুলো দেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো।'
জিম্বাবুয়ের বাছাইপর্ব থেকে তিন দল যাওয়ার কথা ছিল মূল পর্বে। আসরটি বাতিল হওয়ায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল তিনটি নির্বাচন করেছে আইসিসি। স্বাগতিক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে যোগ দিচ্ছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
মূলত গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়েদের র্যাঙ্কিংয়ে থাকা সেরা ৮ দলকে নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। নিউজিল্যান্ডে আগামী বছরের ৪ মার্চ থেকে শুরু হবে এ বিশ্বকাপ।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


