ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২
Find us in facebook
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঠাকুরগাও জেলা ছাত্রলীগ। মঙ্গলবার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর আগে রাত ১২.০১ মিনিটে কেক কাটে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর পর বিকেল ৪ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সমনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা.সাদেক কুরাইশী ,সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।
এ সময় জেলা আওয়ামীলীগ,মহিলা লীগ,যুবলীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ পর সেখান থেকে একটি আনন্দ র্যালি বেড় করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। স্বাগত বক্তব্য রাখেন , জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার।
উল্লেখ্য দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এই ছাত্র সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামে এই সংগঠনের যাত্রা শুরু হয়। পরে ১৯৫৩ সালে নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের পৃষ্ঠপোষকতায় একঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। গত ৭৪ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে— বাঙালি জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র ও প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।
প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। বায়ান্নর ভাষা আন্দোলনে ছাত্রলীগের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে বুকের তাজা রক্তের বিনিময়ে বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠা, ৫৪’র সাধারণ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ পরিশ্রমে যুক্তফ্রন্টের বিজয় নিশ্চিত, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা, ৬৬’র ৬ দফা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে ছড়িয়ে পড়া, ৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে প্রতিষ্ঠা করা, ৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্রলীগের নেতৃত্বে পাক শাসকের পদত্যাগে বাধ্য করা এবং বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করা, ৭০’র নির্বাচনে ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন, একাত্তরের মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে ছাত্রলীগের অংশগ্রহণ, স্বাধীনতা পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রে উত্তরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়া সংগঠনের নেতাকর্মীরা পরে জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন। এখনকার জাতীয় রাজনীতির অনেক শীর্ষ নেতার রাজনীতিতে হাতেখড়িও হয়েছে ছাত্রলীগ থেকে। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


