দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১
Find us in facebook
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকাল ৫টায় বাণিজ্যিক এ জাহাজটি বন্দর সীমানায় এসে পৌছায়। এনিয়ে ৭ম চালানে মোট ৪৬টি কোচ ও ১৬টি ইঞ্জিন মোংলা সমুদ্র বন্দর থেকে খালাস করা হলো বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দরের হারবার বিভাগ জানায়, ২ ডিসেম্বরের জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের বগি ও ইঞ্জিন বোঝাই করে ছেড়ে আসে বিদেশী বাণিজ্যিক জাহাজ এসপিএম ব্যাংকক। এই জাহাজটিতে মেট্রোরেলের আরও ৪৪ প্যাকেজের ৪শ ৯০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে।
মঙ্গলবার বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ার পর জাহাজটি হতে প্রথমে কোচ নামানো সরঞ্জামাদি প্রস্তুত করে বন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লি: এর কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল থেকে একে একে বগি ও ইঞ্জিন এবং প্যাকেটে থাকা অন্যান্য মেশিনারিজগুলো নামানো হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।
পণ্য বোঝাই বিদেশী জাহাজ এসপিএম ব্যাংকক'র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান জানান, গত ২ ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ঢাকা মেট্রোরেলের ৮টি রেলওয়ে কোচ, ৪টি ইঞ্জিন ও ৪৪ প্যাকেজের ৪শ ৯০ মেঃ টন ওজনের মেশিনারীজ পণ্য নিয়ে ছেড়ে আসা এসপিএম ব্যাংকক জাহাজটি মঙ্গলবার দুপুরে মোংলা বন্দরের চ্যানেল দিয়ে বিকাল নাগাদ বন্দরের জেটিতে ভিড়ে। এরপর ৮ নম্বর জেটিতে অবস্থানরত ওই জাহাজটি হতে প্রথমে কোচ নামানো জন্য প্রস্তুত নেয়া হয়েছে।
জাহাজের হ্যাচে থাকা কোচে ও ইঞ্জিনসহ অন্যান্য মালামাল বুধবার সকাল থেকে খালাসে কাজ শুরু করা হবে। জাহাজ থেকে খালাস করে এসব পণ্য খোলা বার্জে (নৌযানে) নামানো হবে। খোলা বার্জে করেই এ সকল মালামাল ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ত্যাগীদের দীর্ঘশ্বাস আমাদের ধ্বংস ডেকে আনবে: পরশ
মোংলা বন্দর কর্তৃপক্ষ হারবার মাস্টার ও ভারপ্রাপ্ত সচিব কমান্ডার শেখ ফখর উদ্দীন জানান, দেশের দক্ষিণাঞ্চলে সরকারের যতগুলো মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে, এ সকল প্রকল্পের পণ্য বা মালামাল মোংলা বন্দর থেকে খালাস হচ্ছে। আমদানীকারক প্রতিষ্ঠান তাদের আমদানিকৃত পণ্যগুলো মোংলা সমুদ্র বন্দর দিয়ে খালাস করার খুবই আনন্দিত কারণ, এখানে জাহাজের কোন জট নাই এবং বন্দর চ্যানেলে ও জেটি থেকে পণ্য বোঝাই বা খালাস করতে কোন বেগ পেতে হয়না। তাই বন্দরের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা এবং এর সাথে সংশ্লিষ্ট যারাই রয়েছি অধিকতর গুরুত্বের সাথেই আমরা মেট্রোরেলের এ মালামাল খালাস ও পরিবহণে সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছি। শুধু মেট্রোরেলই নয়, পদ্মা সেতু, রুপপুর পারমাণবিক কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু রেল সেতুসহ দেশের চলমান মেগা প্রজেক্টের পণ্য আসছে এবং এ বন্দর দিয়ে খালাস হয়ে পুনরায় জাহাজগুলো বন্দর ত্যাগ করে। এতে বন্দরের সেবার মান বৃদ্ধির পাশাপাশি বেড়েছে এ বন্দরের ব্যাপক কর্মচাঞ্চল্যতাও।
এর আগেও পর্যায়ক্রমে এই মেট্ট্রোরেলের পণ্যগুলো চলতি বছরের গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালানে ৬টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে আসে এসপিএম ব্যাংকক। এরপর ধারাবাহিকভাবে গত ৫ মে এম,ভি ওশান গ্রেস জাহাজে আসে ৬টি কোচ, ২০ জুলাই এম,ভি হরিজন-০৯ এ আসে জাহাজে ১০টি কোচ ও ২টি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি গ্রেসার্স কোরাল, ২ অক্টোবর ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ নিয়ে এম,ভি এসপিএম ব্যাংকক ও গত ১২ নভেম্বর এম,ভি ব্রাইট কোরাল ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এ বন্দরে আসে খালাস করে। পুনরায় আবার ৭ম চালানে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন নিয়ে মঙ্গলবার বিকালে মোংলা বন্দর জেটিতে নঙ্গর করলো বিদেশী জাহাজ এসপিএম ব্যাংকক।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


