প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২
Find us in facebook
বিশ্বব্যাংকের গ্লোবাল আউটলুকে বলা হয়েছে, ২০২৩ সালের মধ্যে প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ হবে বিশ্বসেরা। বৈশ্বিক মন্দার মধ্যেও অগ্রগতি ধরে রাখবে বাংলাদেশ। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২২-২৩ সময়ে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৯ শতাংশ হবে। ২০২১-২২ অর্থবছরে শুধু ভারত বাংলাদেশকে পেছনে ফেললেও ২০২২-২৩ অর্থবছরে গোটা বিশ্বকে পেছনে ফেলবে বাংলাদেশ।
বিশ্বব্যাংক গতকাল ওয়াশিংটন থেকে এই গ্লোবাল আউটলুক প্রকাশ করেছে। আউটলুকে নতুন বছরের প্রবৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির ঝুঁকির কথাও বলেছে বিশ্বব্যাংক। এতে উল্লেখ করা হয়েছে, করোনা সংকটের কারণেই শিল্প-কারখানায় ব্যাপক ক্ষতিসহ অনেক মানুষ চাকরি হারাচ্ছেন।
উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতি বাধার সম্মুখীন হচ্ছে। উল্লেখযোগ্যভাবে দুর্বল এবং আরও ভঙ্গুর হচ্ছে বৈশ্বিক অর্থনীতি। অনেক দেশে ভ্যাকসিনেশন অগ্রগতির মন্দাভাব দেখা দিয়েছে। এসবের ফলে বাড়ছে করোনা সংকট। যার প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। দক্ষিণ এশীয় অঞ্চলে প্রবৃদ্ধির হার কমবে উল্লেখ করে এই আউটলুকে বলা হয়েছে, এই অঞ্চলে ২০২৩ সালে প্রবৃদ্ধির হার কমে হবে ৬ শতাংশ। অথচ ২০২২ সালে প্রবৃদ্ধির হার প্রাক্কলন করা হয় ৭ দশমিক ৬ শতাংশ। দেখা গেছে, ২০২৩ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ ৬ দশমিক ৯ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার হবে ৮ দশমিক ৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ভারতের অর্জন হবে ৬ দশমিক ৮ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে পাকিস্তানের প্রবৃদ্ধির হার হবে ৩ দশমিক ৪ শতাংশ, পরের বছরের অর্জন হতে পারে ৪ শতাংশ। ফলে ২০২৩ সালে বিশ্বের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশ বাংলাদেশ। আউটলুকে আরও বলা হয়, ২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ। পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২২-২৩ সময়ে প্রবৃদ্ধির হার ২ দশমিক ৬ শতাংশ হবে। ইউরোপেও বিপর্যয় হবে প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে। চলতি অর্থবছরে ইউরোপের দেশগুলোর প্রবৃদ্ধির হার হবে ৩ শতাংশ। এর পরের অর্থবছরে হবে মাত্র ২ দশমিক ৯ শতাংশ। প্রবৃদ্ধির হার কমবে জাপানেও। মূলত ওমিক্রনের কারণেই এমন শঙ্কা। ২০২১-২২ অর্থবছরে জাপানের প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৯ শতাংশ। পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২২-২৩ সময়ে প্রবৃদ্ধির হার হবে ১ দশমিক ২ শতাংশ। এতে উল্লেখ করা হয়-
উন্নয়নশীল দেশে বিপর্যয় : ওমিক্রনের প্রভাব পড়তে শুরু করেছে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে। এই বৈশ্বিক মন্দার মধ্যে বাংলাদেশের আশপাশে ভারত ছাড়া কোনো দেশ নেই। প্রবৃদ্ধি অর্জনে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ নানা দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ।
পূর্ব এশিয়ায় চীন সেরা : তবে করোনা সংকটেও প্রবৃদ্ধি ধরে রাখবে পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ২০২৩ সালে প্রবৃদ্ধি সামান্য বৃদ্ধি পেয়ে হবে ৫ দশমিক ২ শতাংশ, ২০২২ সালে যা প্রাক্কলন করা হয় ৫ দশমিক ১ শতাংশ। তবে এই অঞ্চলে চীন সেরা প্রবৃদ্ধি অর্জন করবে। চলতি অর্থবছরে ইন্দোনেশিয়া ৫ দশমিক ২ ও পরের বছর ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। চলতি অর্থবছরে থাইল্যান্ড ৩ দশমিক ৯ শতাংশ এবং পরের বছর ৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
ইউরোপের সেরা পোল্যান্ড : চলতি অর্থবছরে ইউরোপের দেশগুলোর প্রবৃদ্ধির হার হবে ৩ শতাংশ, এর পরের অর্থবছরে হবে মাত্র ২ দশমিক ৯ শতাংশ। তবে প্রবৃদ্ধি অর্জনে ইউরোপের সেরা হবে পোল্যান্ড। চলতি অর্থবছরে পোল্যান্ডের প্রবৃদ্ধির হার হবে ৪ দশমিক ৭ শতাংশ, এর পরের অর্থবছরে হবে ৩ দশমিক ৪ শতাংশ। চলতি অর্থবছরে রাশিয়ার প্রবৃদ্ধি ২ দশমিক ৪ শতাংশ, এর পরের অর্থবছরে হবে মাত্র ১ দশমিক ৯ শতাংশ। একই সময়ে তুরস্ক ২ শতাংশ ও পরের বছর ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
মন্দের ভালো মেক্সিকো : ল্যাটিন আমেরিকার দেশগুলো চলতি বছরের ২ দশমিক ৬ এবং পরের বছর ২ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। দেশগুলোতে মন্দের ভালো মেক্সিকো। চলতি অর্থবছরে দেশটি ৩ শতাংশ এবং পরের বছর ২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। ২০২১-২২ অর্থবছরে ব্রাজিলের প্রবৃদ্ধির হার হবে ১ দশমিক ৪ শতাংশ। পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২২-২৩ সময়ে প্রবৃদ্ধির হার হবে ২ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছরে আর্জেন্টিনা ২ দশমিক ৬ ও পরবর্তী অর্থবছরে ২ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
মধ্যপ্রাচ্যে সেরা মিসর : মধ্যপ্রাচ্যের দেশগুলো চলতি অর্থবছরে ৪ দশমিক ৪ ও পরের অর্থবছরে ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। একই সময়ে প্রবৃদ্ধির হার বেশি হবে মিসরে ৫ দশমিক ৫ শতাংশ, পরের বছরেও একই ধারাবাহিকতা বজায় রাখবে দেশটি। চলতি অর্থবছরে সৌদি আরবের প্রবৃদ্ধির হার হবে ৪ দশমিক ৯ শতাংশ, পরবর্তী অর্থবছরে হবে ২ দশমিক ৩ শতাংশ। চলতি অর্থবছরে ইরানের প্রবৃদ্ধির হার হবে ২ দশমিক ৪ শতাংশ, পরবর্তী অর্থবছরে হবে ২ দশমিক ২ শতাংশ।
সাব-সাহারান আফ্রিকা : চলতি অর্থবছরে এই অঞ্চলে গড় প্রবৃদ্ধির হার হবে ৩ দশমিক ৬ শতাংশ, পরবর্তী অর্থবছরে হবে ৩ দশমিক ৮ শতাংশ। এসব অঞ্চলে নাইজেরিয়া সেরা, দেশটি ২ দশমিক ৫ ও ২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। চলতি অর্থবছরে দক্ষিণ আফ্রিকার প্রবৃদ্ধির হার হবে ২ দশমিক ১ শতাংশ, পরবর্তী অর্থবছরে হবে ১ দশমিক ৫ শতাংশ।
- মাদকের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আমাদের অর্থনীতি বিস্তৃত: এলজিআরডিমন্ত্রী
- রোদ-বৃষ্টিতে চুলের রুক্ষতা দূর করার উপায়
- গাইবান্ধায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫ জন
- দিনাজপুরে ৪০ এতিম নববধূর বিবাহোত্তর সংবর্ধনা
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ২৩ জনের শনাক্ত, মৃত্যু নেই
- ‘গুপ্তধন পেতে জিনের বাদশাহকে ৮ লাখ টাকা দিয়েছি’
- লিচুকে ঘিরে দিনাজপুরে দৈনিক ১০ কোটি টাকার লেনদেন
- নীলফামারীতে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল পেলেন ২ বাংলাদেশি
- আগামীকাল দেশে আসছে গাফ্ফার চৌধুরীর মরদেহ
- ‘ভারত থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে’
- সারা দেশে বাড়বে ঝড়-বৃষ্টি, থাকবে আরো পাঁচ দিন
- ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতিকে গতিশীল রেখেছে সরকার’
- নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
- ‘বঙ্গবন্ধু ও জাতীয় কবির জীবনাদর্শ একই দর্শনের ধারাবাহিক রূপ’
- মিথ্যাচারের মামলায় বড় অঙ্কের জরিমানা দেবে টুইটার
- ক্ষমতায় যেতে উন্মত্ত হলেও নির্বাচনে অনীহা বিএনপির
- ফাইনালে রিয়ালের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় লিভারপুল
- তাহসান-তিশার ভক্তদের জন্য সুখবর, আন্তরিকতার কমতি নেই দু’জনের
- একজন মুসলিম কখন নামাজ বর্জনকারী হিসেবে গণ্য হবে
- সাহিত্য-সংস্কৃতি ও মেধায় বাঙালি অনেক এগিয়ে: তথ্যমন্ত্রী
- সেভেরোদনেৎস্কে রুশ হামলায় নিহত ১৫০০
- দেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার এক বিরল দৃষ্টান্ত: কাদের
- পর্যটন প্রসারে প্রচারণায় বিশেষ মনোযোগ দিতে হবে: মাহবুব
- দেশের ভালো হোক বিএনপি কখনোই চায় না: আইনমন্ত্রী
- সচেতনতা সৃষ্টির মাধ্যমেই বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করা সম্ভব
- সনাতন কৃষি আধুনিকে রূপান্তরিত হচ্ছে: কৃষিমন্ত্রী
- যুব উন্নয়নে দাতাগোষ্ঠীর সঙ্গে একযোগে কাজ করছে সরকার
- কত ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- সাঘাটায় ট্রাফিক আইন ও যাত্রী সেবার মান উন্নয়নে ওয়ার্কশপ
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- চাচার ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেলো ভাতিজার
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- ২০২৫ সালে ফিস্টুলা মুক্ত হবে রংপুর: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ‘আর মারিস না বাবা, আমি তোর মা’, তবু মন গলেনি ব্যাংকার ছেলের
- কুড়িগ্রামে এক গুচ্ছগ্রামে থাকছে দুই জেলার মানুষ



