ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২
Find us in facebook
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর সুষ্ঠু নির্বাচন চায় সরকার। এই নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেটাই সরকারের চাওয়া। এতে আওয়ামী লীগ প্রার্থী হারলেও জনগণ বিজয়ী হবে। ফলাফল যাই আসুক আওয়ামী লীগ তা মেনে নেবে।
রোববার সকালে কৃষি মন্ত্রণালয়ে নিজ দফতরে মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারলেও সরকারের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, কোনো অবস্থাতেই সরকারের গ্রহণযোগ্যতাকে বিলীন হতে দেওয়া যাবে না।
কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন আইন না হওয়াটা সব সরকারের একটা দুর্বল দিক। আইন হওয়া উচিত ছিল। সেটা হলে এখন এত বিতর্ক হতো না। তবে আইন না হলেও নির্বাচন কমিশন গঠন নিয়ে যে সার্চ কমিটি গঠন হবে, সেটা নিরপেক্ষ হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি কোনো দলের নয়, রাষ্ট্রের। যারা নির্বাচন কমিশনার হন, তারা চাইলেই নিরপেক্ষ থাকতে পারেন। নিরপেক্ষ না থাকা ব্যক্তির দুর্বলতা, আইনের নয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ নির্বাচনে মেয়র পদে ৭ এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার (হাতি), খেলাফতে মজলিশের এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলনের মাওলানা মো. মাসুম বিল্লাহ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম (ঘোড়া), খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) ও কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি)।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর এটি তৃতীয় নির্বাচন। মোট ভোটার রয়েছেন পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ ও দুই লাখ ৫৭ হাজার ৫১১ জন নারী।
- ‘গুপ্তধন পেতে জিনের বাদশাহকে ৮ লাখ টাকা দিয়েছি’
- লিচুকে ঘিরে দিনাজপুরে দৈনিক ১০ কোটি টাকার লেনদেন
- নীলফামারীতে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল পেলেন ২ বাংলাদেশি
- আগামীকাল দেশে আসছে গাফ্ফার চৌধুরীর মরদেহ
- ‘ভারত থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে’
- সারা দেশে বাড়বে ঝড়-বৃষ্টি, থাকবে আরো পাঁচ দিন
- ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতিকে গতিশীল রেখেছে সরকার’
- নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
- ‘বঙ্গবন্ধু ও জাতীয় কবির জীবনাদর্শ একই দর্শনের ধারাবাহিক রূপ’
- মিথ্যাচারের মামলায় বড় অঙ্কের জরিমানা দেবে টুইটার
- ক্ষমতায় যেতে উন্মত্ত হলেও নির্বাচনে অনীহা বিএনপির
- ফাইনালে রিয়ালের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় লিভারপুল
- তাহসান-তিশার ভক্তদের জন্য সুখবর, আন্তরিকতার কমতি নেই দু’জনের
- একজন মুসলিম কখন নামাজ বর্জনকারী হিসেবে গণ্য হবে
- সাহিত্য-সংস্কৃতি ও মেধায় বাঙালি অনেক এগিয়ে: তথ্যমন্ত্রী
- সেভেরোদনেৎস্কে রুশ হামলায় নিহত ১৫০০
- দেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার এক বিরল দৃষ্টান্ত: কাদের
- পর্যটন প্রসারে প্রচারণায় বিশেষ মনোযোগ দিতে হবে: মাহবুব
- দেশের ভালো হোক বিএনপি কখনোই চায় না: আইনমন্ত্রী
- সচেতনতা সৃষ্টির মাধ্যমেই বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করা সম্ভব
- সনাতন কৃষি আধুনিকে রূপান্তরিত হচ্ছে: কৃষিমন্ত্রী
- যুব উন্নয়নে দাতাগোষ্ঠীর সঙ্গে একযোগে কাজ করছে সরকার
- কত ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
- শেষ হলো ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
- হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ৫ লাখ ডলার পাচ্ছে ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার
- ইলেকট্রনিক ভোটিং মেশিনে ম্যানিপুলেট করা অসম্ভব: ড. জাফর ইকবাল
- বাংলাদেশে কম্বাইন হারভেস্টার তৈরি করবে জাপানি প্রতিষ্ঠান
- ৮৮৭ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে এলএনজি কার্গো আমদানি হচ্ছে
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- সাঘাটায় ট্রাফিক আইন ও যাত্রী সেবার মান উন্নয়নে ওয়ার্কশপ
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- চাচার ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেলো ভাতিজার
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- ২০২৫ সালে ফিস্টুলা মুক্ত হবে রংপুর: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ‘আর মারিস না বাবা, আমি তোর মা’, তবু মন গলেনি ব্যাংকার ছেলের
- কুড়িগ্রামে এক গুচ্ছগ্রামে থাকছে দুই জেলার মানুষ



