বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২
Find us in facebook
রংপুরের বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় মোকছেদুল হক নামে এক ব্যবসায়ীর প্রায় ৩০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার(১৫ জানুয়ারি) মধ্যরাতে বদরগঞ্জ পৌরশহরের শহীদ মিনার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় দমকল বাহিনীর স্টেশন অফিসার মিজানুর রহমান বেগ। রোববার (১৬ জানুয়ারি) এ ঘটনায় বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয় সূত্র জানায়, শহীদ মিনার সংলগ্ন এলাকার বাসিন্দা মেহেদী হাসান ফারুকের দ্বিতল বাসভবনের নিচতলা গুদাম ঘরের জন্য মাসিক ৫ হাজার টাকায় ভাড়া নেন ব্যবসায়ী মোকছেদুল হক। ওই গুদামে খাদ্য পণ্যসহ বিভিন্ন প্রকার মালামাল মজুদ রাখা ছিল।
গতকাল শনিবার রাত দেড়টার দিকে হঠাৎ করে গুদাম ঘরের জানালা দিয়ে ধোয়া বের হতে থাকে। পরে বিষয়টি টের পেয়ে দমকল বাহিনীকে খবর দেয় আশপাশের লোকজন। এসময় দরজা ভেঙ্গে পানি ছিটিয়ে আগুন নেভায় দমকল বাহিনীর সদস্যরা। ততক্ষণে ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। তবে কেউ কেউ বলছে শত্রুতা করে ওই ব্যসায়ীর ক্ষতিসাধন করা হয়েছে।
ব্যবসায়ী মোকছেদুল হকের ছেলে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা পাইকাড়ী মালামাল বিক্রির জন্য ওই গুদাম ঘর ভাড়া নিয়ে পণ্য সামগ্রী মজুদ করে রাখি। সেখানে প্রাণ কোম্পানীর বিভিন্ন বিস্কুট, পানীয়, কয়েলসহ নানা প্রকার পণ্য সামগ্রী মজুদ ছিল। আগুনের সূত্রপাত হল কিভাবে তা এই মুহুর্তে ধারণা করতে পারছিনা। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।’
বদরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যাণ্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান বেগ জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) নুর আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে থানায় এটি সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ জানতে দমকল বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
- ‘গুপ্তধন পেতে জিনের বাদশাহকে ৮ লাখ টাকা দিয়েছি’
- লিচুকে ঘিরে দিনাজপুরে দৈনিক ১০ কোটি টাকার লেনদেন
- নীলফামারীতে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল পেলেন ২ বাংলাদেশি
- আগামীকাল দেশে আসছে গাফ্ফার চৌধুরীর মরদেহ
- ‘ভারত থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে’
- সারা দেশে বাড়বে ঝড়-বৃষ্টি, থাকবে আরো পাঁচ দিন
- ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতিকে গতিশীল রেখেছে সরকার’
- নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
- ‘বঙ্গবন্ধু ও জাতীয় কবির জীবনাদর্শ একই দর্শনের ধারাবাহিক রূপ’
- মিথ্যাচারের মামলায় বড় অঙ্কের জরিমানা দেবে টুইটার
- ক্ষমতায় যেতে উন্মত্ত হলেও নির্বাচনে অনীহা বিএনপির
- ফাইনালে রিয়ালের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় লিভারপুল
- তাহসান-তিশার ভক্তদের জন্য সুখবর, আন্তরিকতার কমতি নেই দু’জনের
- একজন মুসলিম কখন নামাজ বর্জনকারী হিসেবে গণ্য হবে
- সাহিত্য-সংস্কৃতি ও মেধায় বাঙালি অনেক এগিয়ে: তথ্যমন্ত্রী
- সেভেরোদনেৎস্কে রুশ হামলায় নিহত ১৫০০
- দেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার এক বিরল দৃষ্টান্ত: কাদের
- পর্যটন প্রসারে প্রচারণায় বিশেষ মনোযোগ দিতে হবে: মাহবুব
- দেশের ভালো হোক বিএনপি কখনোই চায় না: আইনমন্ত্রী
- সচেতনতা সৃষ্টির মাধ্যমেই বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করা সম্ভব
- সনাতন কৃষি আধুনিকে রূপান্তরিত হচ্ছে: কৃষিমন্ত্রী
- যুব উন্নয়নে দাতাগোষ্ঠীর সঙ্গে একযোগে কাজ করছে সরকার
- কত ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
- শেষ হলো ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
- হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ৫ লাখ ডলার পাচ্ছে ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার
- ইলেকট্রনিক ভোটিং মেশিনে ম্যানিপুলেট করা অসম্ভব: ড. জাফর ইকবাল
- বাংলাদেশে কম্বাইন হারভেস্টার তৈরি করবে জাপানি প্রতিষ্ঠান
- ৮৮৭ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে এলএনজি কার্গো আমদানি হচ্ছে
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- সাঘাটায় ট্রাফিক আইন ও যাত্রী সেবার মান উন্নয়নে ওয়ার্কশপ
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- চাচার ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেলো ভাতিজার
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- ২০২৫ সালে ফিস্টুলা মুক্ত হবে রংপুর: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ‘আর মারিস না বাবা, আমি তোর মা’, তবু মন গলেনি ব্যাংকার ছেলের
- কুড়িগ্রামে এক গুচ্ছগ্রামে থাকছে দুই জেলার মানুষ



