‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২
Find us in facebook
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রোববার (১৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ নিয়োজিত ৪০ জন কূটনীতিককে বলেছেন, আমরা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ। কূটনৈতিক সম্প্রদায়ের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের জন্য বছরের প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংকালে আইনমন্ত্রী আনিসুল হক এমপি, এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি এবং পররাষ্ট্র সচিব জনাব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
ড. মোমেন বলেন, মহামারী সত্ত্বেও বাংলাদেশ গত বছর ৫.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি সংক্ষিপ্তভাবে চলমান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন। দেশে এই প্রথম তৃতীয় লিঙ্গ থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। আইনমন্ত্রী একটি নিদিষ্ট সময়ের মাধ্যমে শ্রম খাত সংস্কারের জন্য চলমান উদ্যোগের কথাও বলেন।
আইনমন্ত্রী তার বক্তব্যে নির্বাচন কমিশন গঠনের পদ্ধতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির বর্তমান সংলাপের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) বিষয়ে তিনি সর্বোত্তম কাজ করার জন্য সংশ্লিষ্ট জাতিসংঘের অফিসগুলোর সাথে সরকারের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।
বিফ্রিং শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন,এটা ঘরোয়া বৈঠক। ডিএসএ এবং নির্বাচন নিয়ে আলাপ করেছি। এগুলো আপনারা জানেনই। নতুন কিছু নয়। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে কূটনীতিকদের প্রশ্ন নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তারা কী বলল, না বলল, তার থেকে আমাদের জনগণ কী বলল, সেটি বেশি জরুরি।
ডিএসএ নিয়ে কূটনীতিকদের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তাদের যা বলেছি, তা পাবলিকলিও বলেছি। ইতিমধ্যেই এগুলো বলেছি। এলজিআরডি মন্ত্রী চলমান স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন ধাপ ও ফলাফল সম্পর্কে কূটনীতিকদের অবহিত করেন। তিনি উল্লেখ করেন, এসব নির্বাচনে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
দেশের ব্যবসায়িক অংশীদারদের ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের কথা বলেন।
ব্রিফিং সূত্রে জানা গেছে, বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে দ্রুত আইন করার পরামর্শ দিয়েছেন কূটনীতিকেরা। সেই সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আইনি ব্যাখ্যা জানতে চেয়েছেন তারা। আর ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ), আসন্ন জাতীয় নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচনে সহিংসতা নিয়ে বাংলাদেশের বক্তব্য জানতে চেয়েছেন কূটনীতিকেরা।
- ‘গুপ্তধন পেতে জিনের বাদশাহকে ৮ লাখ টাকা দিয়েছি’
- লিচুকে ঘিরে দিনাজপুরে দৈনিক ১০ কোটি টাকার লেনদেন
- নীলফামারীতে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল পেলেন ২ বাংলাদেশি
- আগামীকাল দেশে আসছে গাফ্ফার চৌধুরীর মরদেহ
- ‘ভারত থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে’
- সারা দেশে বাড়বে ঝড়-বৃষ্টি, থাকবে আরো পাঁচ দিন
- ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতিকে গতিশীল রেখেছে সরকার’
- নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
- ‘বঙ্গবন্ধু ও জাতীয় কবির জীবনাদর্শ একই দর্শনের ধারাবাহিক রূপ’
- মিথ্যাচারের মামলায় বড় অঙ্কের জরিমানা দেবে টুইটার
- ক্ষমতায় যেতে উন্মত্ত হলেও নির্বাচনে অনীহা বিএনপির
- ফাইনালে রিয়ালের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় লিভারপুল
- তাহসান-তিশার ভক্তদের জন্য সুখবর, আন্তরিকতার কমতি নেই দু’জনের
- একজন মুসলিম কখন নামাজ বর্জনকারী হিসেবে গণ্য হবে
- সাহিত্য-সংস্কৃতি ও মেধায় বাঙালি অনেক এগিয়ে: তথ্যমন্ত্রী
- সেভেরোদনেৎস্কে রুশ হামলায় নিহত ১৫০০
- দেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার এক বিরল দৃষ্টান্ত: কাদের
- পর্যটন প্রসারে প্রচারণায় বিশেষ মনোযোগ দিতে হবে: মাহবুব
- দেশের ভালো হোক বিএনপি কখনোই চায় না: আইনমন্ত্রী
- সচেতনতা সৃষ্টির মাধ্যমেই বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করা সম্ভব
- সনাতন কৃষি আধুনিকে রূপান্তরিত হচ্ছে: কৃষিমন্ত্রী
- যুব উন্নয়নে দাতাগোষ্ঠীর সঙ্গে একযোগে কাজ করছে সরকার
- কত ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
- শেষ হলো ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
- হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ৫ লাখ ডলার পাচ্ছে ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার
- ইলেকট্রনিক ভোটিং মেশিনে ম্যানিপুলেট করা অসম্ভব: ড. জাফর ইকবাল
- বাংলাদেশে কম্বাইন হারভেস্টার তৈরি করবে জাপানি প্রতিষ্ঠান
- ৮৮৭ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে এলএনজি কার্গো আমদানি হচ্ছে
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- সাঘাটায় ট্রাফিক আইন ও যাত্রী সেবার মান উন্নয়নে ওয়ার্কশপ
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- চাচার ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেলো ভাতিজার
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- ২০২৫ সালে ফিস্টুলা মুক্ত হবে রংপুর: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ‘আর মারিস না বাবা, আমি তোর মা’, তবু মন গলেনি ব্যাংকার ছেলের
- কুড়িগ্রামে এক গুচ্ছগ্রামে থাকছে দুই জেলার মানুষ



