• সোমবার   ১৭ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১২ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১  

Find us in facebook

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কোটি ৬১ লাখ টাকা মূল্যের কোবরা সাপের বিষ উদ্ধারসহ রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে বিজিবি। গ্রেফতার রফিকুল ইসলাম সীমান্তের হামলাকুড়ি গ্রামের ইমার উদ্দিনের ছেলে। 

সোমবার (৬ ডিসেম্বর) সীমান্তের ২৯৩ পিলারের অদূরে বাংলাদেশের অভ্যন্তরে শিবপুর রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কাঁচের জারে রাখা ৪০০ গ্রাম কোবরা সাপের বিষ উদ্ধার করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান। 

বিজিবি ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নইম রেজভী জানান, অচিন্তপুর বিওপি’র হাবিলদার মো. আলতানুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর রাস্তায় অবস্থান নেন। এ সময় সীমান্তের ২৯৩ পিলারের অদূরে বাংলাদেশের অভ্যন্তরে শিবপুর রাস্তা থেকে রফিকুল ইসলামকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে কাঁচের জারে রাখা ৪০০ গ্রাম কোবরা সাপের বিষ (মেড ইন ফ্রান্স) উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা।

বিরামপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, বিজিবি উদ্ধারকৃত সাপের বিষ, মোটরসাইকেল ও একজন আসামিসহ থানায় মামলা করেছে। মঙ্গলবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here