• সোমবার   ১৭ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১২ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

ডিমলায় ট্রাক চাপায় নিহত ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১  

Find us in facebook

নীলফামারীর ডিমলায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই বিশ্বনাথ রায় (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  মঙ্গলবার (৭ডিসেম্বর) সকাল নয়টার দিকে ডিমলা উপজেলা সদর ইউনিয়নের বাবুরহাট পুরান থানা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত বিশ্বনাথ রায় ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া (ভাটিয়া পাড়া) এলাকার সিথানাথ রায়ের ছেলে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় রেখেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান,  নীলফামারী থেকে ডিমলায় যাচ্ছিলো ঢাকা মেট্রো-ট-১১-৭১৮৩ নম্বরের ট্রাকটি পথিমধ্যে ডিমলা বাবুর হাট এলাকায় ট্রাকটির সাথে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান বিশ্বনাথ রায়। 

ডিমলা থানার ডিউটি অফিসার জেসমিন আকতার জানান, ট্রাক চালককে আটক করা যায়নি তবে ট্রাকটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here