বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১
Find us in facebook
রাজনৈতিক দুর্দশা, নেতৃত্বের ব্যর্থতা ও জনগণের সমর্থন হারানোর কারণে প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে বিএনপি। ক্ষমতার স্বাদ না পাওয়া এবং রাজনীতির নামে সুবিধা আদায় করতে না পারার কারণে বিএনপিতে দলত্যাগ করা নেতাদের সংখ্যা বাড়ছে প্রতিদিন। যার কারণে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, বিএনপির এই অধঃপতন ও ব্যর্থতার কারণ কি?
এছাড়াও দলটির রাজনৈতিক দৈন্যদশায় প্রশ্ন উঠছে, আগামীতে কি বিএনপি জনগণের দল হিসেবে ঘুরে দাঁড়াতে পারবে? ব্যর্থতা ও দুর্নীতির অভিশাপ মোচন করে বিএনপি কি পারবে জনগণের প্রতিনিধিত্ব করতে?
জানা গেছে, এমন সব প্রশ্নে প্রতিনিয়ত জর্জরিত হচ্ছেন বিএনপি নেতারা। তারা এসব প্রশ্নের সদুত্তরও দিতে পারছেন না। বিএনপির এমন হঠাৎ ছন্দপতনের কারণ খুঁজতে গিয়ে খেই হারিয়ে ফেলছে দলটির হাইকমান্ড।
অনুসন্ধানে জানা গেছে, নিজেদের রাজপথের বিরোধী দল দাবি করলেও বিগত ৫ বছরে রাজপথকেন্দ্রিক কোনো কর্মসূচি পালন করেনি বিএনপি।
জনস্বার্থ তো দূরের কথা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যও দলটির নেতাকর্মীরা রাজপথে নামতে পারছেন না। প্রেসক্লাব আর বিভিন্ন হলরুমকেন্দ্রিকই চলে তাদের কর্মসূচি। বলা যায়, তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকা বিএনপি এখন ঘরোয়া পার্টিতে পরিণত হয়েছে।
অভিযোগ রয়েছে, বিএনপির বর্তমান দুরবস্থার পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দল ও নেতাদের সরকারের এজেন্ট হয়ে কাজ করার পাশাপাশি কিছু বুদ্ধিজীবীও দায়ী। বিএনপিপন্থী এসব বুদ্ধিজীবী মাঝেমধ্যে ক্ষমতাসীনদের এজেন্ট হয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিভ্রান্তমূলক পরামর্শ দেন বলেও অভিযোগ রয়েছে।
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রয়াত এমাজউদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর পরামর্শে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কারণেই আজ দলের এ করুণ অবস্থা হয়েছে বলে দলটির মাঠপর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ।
২০১৪ সালের পর থেকেই বিএনপির পতন শুরু হয়। বিএনপির এ পতনে কাজ করেছেন বুদ্ধিজীবীরা। তথাকথিত বুদ্ধিজীবীদের ধার করা বুদ্ধিতে চলতে গিয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছেন বেগম জিয়া ও তার ছেলে তারেক রহমান- এমনটাই মনে করেন বিএনপির ত্যাগী নেতারা।
তারা মনে করেন, অন্যের বুদ্ধি ধার করে চলেন বেগম জিয়া ও তারেক রহমান। মূলত প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক শিক্ষার অভাবের কারণে তারা পরনির্ভরশীল। যার কারণেই আজ দলের এ অবস্থা। বিপথগামী একদল চাটুকারদের কারণে বেগম জিয়ার বিএনপি আজ ব্যর্থ দলে পরিণত হয়েছে। বেগম জিয়া ও তারেক রহমানের অশিক্ষা-অনভিজ্ঞতার সুযোগ নিয়ে চাটুকার কিছু নেতারা বিএনপিকে এতদিন ভুল পথে পরিচালিত করেছেন। সেসব ভুলের মাসুল দিতে হচ্ছে বেগম জিয়াকে।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


