খালেদার চিকিৎসা নিয়ে নেতা-চিকিৎসকদের সমন্বয়হীনতায় ক্ষুব্ধ তারেক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১
Find us in facebook
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সিনিয়র নেতা ও চিকিৎসকদের সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন লন্ডনে পলাতক দণ্ডিত তারেক রহমান।
সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মাঠে বিএনপির নেতাদের বক্তব্য ও কাজে অসঙ্গতি রয়েছে। এমনকি খালেদা জিয়ার চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক ও নেতাদের সমন্বয়হীনতা নিয়ে বেজায় চটেছেন তারেক। আইন অনুযায়ী, দণ্ডিত খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। কিন্তু আইনি প্রক্রিয়ার সন্ধান না করে খালেদা জিয়ার বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবির আন্দোলনের সফলতা নিয়ে সন্দিহান তারেক।
সূত্র আরো জানায়, তারেকের কাছে খবর রয়েছে যে, মাঠে গরম বক্তব্য রাখলেও খালেদা জিয়ার নিয়মিত খোঁজখবর রাখেন না বিএনপির সিনিয়র নেতারা। এমনকি নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেছেন বেগম জিয়ার চিকিৎসকরা। মূলত সিনিয়র নেতা ও চিকিৎসকদের সমন্বয়হীতায় তারেক রহমান ক্ষুব্ধ হয়েছেন।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার প্রস্তাব করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ও তারেক রহমান। কিন্তু বিএনপির সিনিয়র নেতারা সেই প্রস্তাবকে মেনে নিচ্ছেন না। কারণ বিদেশ থেকে চিকিৎসক এলে এতদিনের সাজানো আন্দোলন ভেস্তে যাবে। তাই যেকোনোভাবেই খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে মরিয়া বিএনপির সিনিয়র নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে দলের দুই-একজন নেতা সরব হলেও বেশিরভাগ নেতা সুবিধার সুযোগ খোঁজেন। এর ফলে বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির অপরিপক্বতা ও বিভক্তির বিষয়টি টের পেয়েছে। দলীয় কোন্দলে বেগম জিয়ার করুণ পরিণতিতে চরমভাবে আহত হয়েছেন তারেক রহমান। তাই যারা বেগম জিয়ার বন্দিদশা ও চিকিৎসা নিয়ে রাজনৈতিক অপরিপক্বতা প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দিয়েছেন তারেক।
তিনি আরো বলেন, আগামী জাতীয় কাউন্সিলে পদ বাঁচাতে অনেক নেতার মাঝে ভীতি বিরাজ করছে। নিজেদের অবস্থান ধরে রাখতে সঠিক পথে হাঁটার সাহসও পাচ্ছেন না বিএনপির সিনিয়র নেতারা।
দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, বিভিন্ন ইস্যুতে কঠোর আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছি আমরা। তাই নেতৃত্ব বদলের সময় এসেছে। ব্যর্থদের পদে রাখলে আগামীতে দল আরো ভোগান্তিতে পড়বে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চললে দলের পরিণতি হবে ভয়াবহ।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


