• সোমবার   ১৭ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১২ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

বিয়েই হচ্ছে না ভিকি-ক্যাটরিনার?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১  

Find us in facebook

ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে তুমুল আলোড়ন বলিউড জুড়ে। আগামী ৯ ডিসেম্বর বসতে চলেছে বিয়ের আসর। বিয়ের সব প্রস্তুতি চলছে জোরেসোরে। কিন্তু এরইমধ্যে এক চাঞ্চল্যকর খবর এলো বিয়ে নিয়ে। ভিকি-ক্যাটের নাকি বিয়ে হচ্ছে না। সম্প্রতি এ দাবি জানিয়েছে ভিকি কৌশলের কাজিন (দিদি) উপাসনা বোরা।

ভিকির বোন উপাসনা জানান, ভিকি বিয়ে করছেন না ক্যাটরিনাকে। শুধু তাই নয়, ভিকির সঙ্গে কথা বলেই এই খবর নিশ্চিতভাবে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘এটা পুরোটাই গুজব ভিকি-ক্যাটরিনা ফ্যান ও মিডিয়ার সম্পূর্ণ বানানো এই খবর। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।’

কিন্তু, তাহলে এই যে বিয়ের ভেন্যু,সব্যসাচী পোশাক, মেহেদী, মুম্বাইতে আইনি বিয়ের তারিখ সবই কি মিথ্যে? এই বিষয়ে জানতে চাওয়া হলে আর কিছু বলতে চাননি ভিকির বোন। 

এদিকে এই সংবাদ নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে তোলপাড়। ‘উরি’-র সাফল্যের পর থেকেই গত দু বছর ধরে সম্পর্কে রয়েছেন ভিকি ও ক্যাটরিনা। 

জানা গিয়েছে,জুহুতে বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটও কিনে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা।  বিয়ের পর সেখানেই নাকি ভিকির সঙ্গে সংসার পাতবেন ক্যাট। তাহলে কী এই সবই গুজব ছিল তা সময় আসলে জানা যাবে।

Place your advertisement here
Place your advertisement here