দর্শনার্থীর অপেক্ষায় চিড়িয়াখানা, প্রস্তুত ঢাকার সব বিনোদনকেন্দ্র
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ জুন ২০২৪
Find us in facebook
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। সেই খুশি ও আনন্দের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেয় ভ্রমণ আর ঘুরাঘুরি। ঈদ ঘিরে প্রিয়জনদের নিয়ে অনেকেই ঘুরতে যান বিভিন্ন বিনোদনকেন্দ্রে। রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র জাতীয় চিড়িয়াখানা। বিগত বছরগুলোর মতো এবারও ঈদে দর্শনার্থীদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একই সঙ্গে ঢাকার অন্য বিনোদনকেন্দ্রগুলোও ঈদের প্রস্তুতি সম্পন্ন করেছে।
সোমবার (১৭ জুন) ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপন হবে। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন।
ঈদুল আজহায় মূলত ঈদের দিনটি পশু কোরবানির ব্যস্ততাতেই কেটে যায়। বিনোদন, ঘুরাঘুরি বা ভ্রমণের বিষয়গুলো শুরু হয় ঈদের দ্বিতীয় দিন থেকে। সে হিসেবে এবার ঢাকাসহ দেশের বিনোদনকেন্দ্রগুলোতে আগামী মঙ্গলবার থেকে দর্শনার্থীদের চাপ বাড়তে পারে। যা চলবে ঈদের পঞ্চম-ষষ্ঠ দিন পর্যন্ত।
রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ হওয়ার পরই ধীরে ধীরে বাসাবাড়ি থেকে বের হয়ে আসেন মানুষেরা। এ সময়টাতে ফাঁকা শহরে হাঁটাচলায়ও থাকে বাড়তি স্বস্তি। অলিগলি থেকে শুরু করে বড় বড় সড়কগুলোও থাকে প্রায় ফাঁকা। ফলে ঢাকার ভেতরে চলাফেরায় এ কদিন যানজটের ভোগান্তিও পোহাতে হয় না।
ঈদ ঘিরে ঢাকায় প্রতি বছরই জাতীয় চিড়িয়াখানা, হাতিরঝিল, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, আহসান মঞ্জিল, নামিদামি বিভিন্ন রেস্তোরাঁ ও সিনেমা হলগুলোসহ বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হবে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দর্শনার্থীদের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে নগরীর প্রতিটি বিনোদন স্পট প্রস্তুত করা হয়েছে। এসব বিনোদনকেন্দ্র ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারিও থাকবে।
ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান’সহ একাধিক নতুন বাংলা ও হলিউড সিনেমা নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। তাদের ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, স্টার সিনেপ্লেক্সে ঈদের দিন আগন্তুক, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড চলচ্চিত্রগুলো দেখানো পাবে। ঈদের দ্বিতীয় দিন ভিড় বাড়বে চন্দ্রিমা উদ্যান ও রমনা পার্কে।
সরেজমিনে রোববার দুপুরে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে, ভেতরে রুটিন মাফিক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। সৌন্দর্য বাড়ানোর অংশ হিসেবে বাইরের পার্কিং ও টিকিট কাউন্টারসহ কিছু জায়গায় সংস্কারকাজও করা হচ্ছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জাগো নিউজকে বলেন, ঈদের দ্বিতীয় দিন থেকে চিড়িয়াখানা জমজমাট হয়ে উঠবে বলে আশা করছি। যা মঙ্গলবার শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলবে। এ চার-পাঁচ দিনে অন্তত পাঁচ লাখ দর্শনার্থীর আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
ঈদ ঘিরে চিড়িয়াখানার সার্বিক প্রস্তুতি জানতে চাইলে তিনি বলেন, টিকিট কাউন্টারগুলোতে কিছুটা সংস্কার করা হয়েছে। এছাড়া প্রচণ্ড গরমে প্রাণীদের সুস্থ রাখতে বিভিন্ন রকমের টিকা দেওয়া হয়েছে। আশা করছি, ঈদ-পরবর্তী চার-পাঁচ দিন দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকবে চিড়িয়াখানা প্রাঙ্গণ।
- আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত: ডিএমপি কমিশনার
- লাখ লাখ টাকায় চাকরিদান চুক্তি করতেন আবেদের ‘দোসর’ প্রিয়নাথ
- দীর্ঘায়ু বন্যায় কুড়িগ্রামের মানুষ, মানবিক বিপর্যয়ের শঙ্কা
- স্কুল ব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, অতঃপর...
- ‘অন্ধ হতে চাই না, সহযোগিতা করুন’, দু’চোখ হারানো ইয়াসিনের আর্তনাদ
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ
- সৈয়দপুরে বর্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান



