বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১
Find us in facebook
বিশ্বমঞ্চে কূটনৈতিক প্রভাব বাড়ছে বাংলাদেশের। বিশেষ করে এশিয়া অঞ্চলে ক্রমেই কূটনৈতিক শক্তিতে বলীয়ান হয়ে উঠছে লাল-সবুজের দেশ। আর তার নমুনা দেখা গেছে সম্প্রতি প্রকাশিত এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২১ র্যাংকিংয়ে। এই তালিকায় বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৯তম।
অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক থিংক ট্যাংক লোয়ি ইনস্টিটিউট প্রকাশিত ক্ষমতার সূচকে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর ৯ দশমিক ৪। তালিকায় ২৬টি দেশের মধ্যে গত বছর বাংলাদেশ ১৮তম ছিল। অর্থাৎ এ বছর একধাপ নিচে নেমে গেছে।
তবে কূটনৈতিক প্রভাব ও প্রতিরক্ষা নেটওয়ার্কের সূচকে বাংলাদেশের বড় উন্নতি লক্ষ্য করা গেছে। এ বছর বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বেড়েছে ৪ দশমিক ১ পয়েন্ট এবং প্রতিরক্ষা নেটওয়ার্ক বেড়েছে ০.৯ পয়েন্ট। তবে কমে গেছে সহনশীলতা ও সামরিক সক্ষমতা। এ দুটি বিভাগে বাংলাদেশের পয়েন্টে কমেছে যথাক্রমে ০.৬ ও ০.৭। মূলত এ কারণেই সার্বিক র্যাংকিংয়ে ব্রুনাইয়ের (১৮তম) নিচে নেমে যেতে হয়েছে তাকে।
তবে অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ পুঁজির দিক থেকে বাংলাদেশ আগের মতোই শক্ত অবস্থান ধরে রেখেছে। অর্থনৈতিক সক্ষমতার সূচকে দেশটির অবস্থান অপরিবর্তিত, অর্থাৎ ১৬তম। আর ভবিষ্যৎ পুঁজির সূচকে একধাপ এগিয়ে এখানেও ১৬তম বাংলাদেশ।
লোয়ি ইনস্টিটিউটের হিসাবে, কোনো দেশের সঙ্গে যেসব দেশ বা অঞ্চলের বাণিজ্য বেশি, তারাই ওই দেশটির ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। সেদিক থেকে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হওয়ায় এ দেশে সবচেয়ে বেশি প্রভাব রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। বাংলাদেশের মোট বাণিজ্যের ১৯ দশমিক ৫ শতাংশ নির্ভর করে ইইউ’র ওপর। দ্বিতীয় অবস্থানে চীন (১৫ দশমিক ৩ শতাংশ), তৃতীয় ভারত (৯ দশমিক ৩ শতাংশ), চতুর্থ যুক্তরাষ্ট্র (৮ শতাংশ) এবং পঞ্চম যুক্তরাজ্য (৩ দশমিক ৭ শতাংশ)।
একইভাবে, যেসব দেশের ওপর বাংলাদেশ সবচেয়ে বেশি প্রভাব খাটায়, তাদের মধ্যে শীর্ষে রয়েছে ভারত (১ দশমিক ৪ শতাংশ)। এরপর পাকিস্তান (০.৯ শতাংশ), রাশিয়া (০.৭ শতাংশ), ইন্দোনেশিয়া (০.৭ শতাংশ) ও শ্রীলঙ্কা (০.৫ শতাংশ)।
২০১৮ সাল থেকে নিয়মিতভাবে এশিয়ার বিভিন্ন দেশের তুলনামূলক ক্ষমতার সূচক প্রকাশ করে আসছে লোয়ি ইনস্টিটিউট। তবে এই তালিকায় জায়গা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলোকেও।
সূচকে যেসব দেশের পয়েন্ট ৭০’র ওপর তাদের সুপার পাওয়ার বা পরাশক্তি, ৪০’র ওপর হলে মেজর পাওয়ার বা বড় শক্তি, ১০’র ওপর মিডল পাওয়ার বা মধ্যম শক্তি এবং যাদের পয়েন্ট ১০’র নিচে তাদের মাইনর পাওয়ার বা ছোট শক্তি হিসেবে ধরা হয়।
তালিকায় একমাত্র যুক্তরাষ্ট্র এবং চীনই পরাশক্তি ক্যাটাগারিতে ঠাঁই পেয়েছে। তাদের পয়েন্ট যথাক্রমে ৮২ দশমিক ২ এবং ৭৪ দশমিক ৬। মধ্যম শক্তি হিসেবে সার্বিক ক্ষমতার সূচকে তৃতীয় হয়েছে জাপান (৩৮ দশমিক ৭)। চতুর্থ ভারত, তাদের সংগ্রহ ৩৭ দশমিক ৭ পয়েন্ট।
শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো রাশিয়া (৩৩), অস্ট্রেলিয়া (৩০ দশমিক ৮), দক্ষিণ কোরিয়া (৩০), সিঙ্গাপুর (২৬ দশমিক ২), ইন্দোনেশিয়া (১৯ দশমিক ৪) এবং থাইল্যান্ড (১৯ দশমিক ২)।
এছাড়া ১২তম অবস্থানে রয়েছে ভিয়েতনাম (১৮ দশমিক ৩ পয়েন্ট), পাকিস্তান ১৫তম (১৪ দশমিক ৭ পয়েন্ট), উত্তর কোরিয়া ১৭তম (১১ দশমিক ৫ পয়েন্ট)।
ভারত-বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় জায়গা পেয়েছে শ্রীলঙ্কা (৮ দশমিক ৬ পয়েন্ট নিয়ে ২০তম) এবং নেপাল (৪ দশমিক ৫ পয়েন্ট নিয়ে ২৫তম)।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


