• শনিবার   ২৪ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ৯ ১৪২৮

  • || ১৩ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
গণসংগীতে ফকির আলমগীরের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে- প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য হাড়িভাঙা আম উপহার পাঠালেন শেখ হাসিনা দেশে করোনা টিকা নেওয়ার বয়সসীমা ১৮ হবে- স্বাস্থ্যের ডিজি করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে- এডিবি সীমিত পরিসরে ৫ আগস্ট পর্যন্ত চলবে উচ্চ আদালত

আদিতমারীতে লকডাউনে বিয়ের আয়োজন করায় ৫ হাজার টাকা জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

ঈদুল আজহার পর সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিনে লালমনিরহাটের আদিতমারীতে বিয়ের আয়োজন করায় বর ও কনেপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা সদরের ব্র্যাক ব্যাংক এলাকায় এ জরিমানা আদায় করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

উপজেলা প্রশাসন জানায়, করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি নির্দেশনায় শুক্রবার সকাল ৬টা থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। কিন্তু এরই মধ্যে উপজেলা সদরের ব্র্যাক ব্যাংক এলাকার নুর আলম বিধিনিষেধ অমান্য করে মহা ধুমধামে মেয়ের বিয়ের আয়োজনে শত শত মানুষের আপ্যায়ন চলছিল। এমন খবরে থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে জনসমাবেশ ভেঙে দিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, লকডাউন চলাকালে বিয়েসহ সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু তারা বিধিনিষেধ অমান্য করে মহা ধুমধামে মেয়ের বিয়ের আয়োজনে শত শত মানুষের আপ্যায়ন করেন। তাই তাদেরসহ প্রতিবেশীদের সর্তক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here