• শনিবার   ২৪ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ৯ ১৪২৮

  • || ১৩ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
গণসংগীতে ফকির আলমগীরের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে- প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য হাড়িভাঙা আম উপহার পাঠালেন শেখ হাসিনা দেশে করোনা টিকা নেওয়ার বয়সসীমা ১৮ হবে- স্বাস্থ্যের ডিজি করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে- এডিবি সীমিত পরিসরে ৫ আগস্ট পর্যন্ত চলবে উচ্চ আদালত

ডিমলায় স্বামীকে মারপিট করে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

স্বামীকে মারপিট করে গাছে বেধে রেখে জোড়পূর্বক স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করেছে তিন বখাটে যুবক। গত বৃহস্পতিবার(২২ জুলাই) রাতে নীলফামারীর ডিমলা উপজেলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। 
এ ঘটনায় গতকাল শুক্রবার(২৩ জুলাই) ডিমলা থানায় লিখিত অভিযোগ করেছে ওই স্বামী স্ত্রী।

 জানা যায় উক্ত গ্রামের  বাদশা মিয়া(২৫) পেশায় একজন রাজমিন্ত্রী। সে গত ৫ মাস আগে জয়পুরহাটে  বিয়ে করে স্ত্রীকে নিয়ে এসে ঘর সংসার করছে। এ অবস্থায় একই গ্রামের তিন বখাটে যুবক বাহার উদ্দিনের ছেলে বকুল (২০), আব্দুল মালেকের ছেলে সহিদুল ইসলাম(২০) মৃত আব্দুল কাদেরের ছেলে হাফিজুল ইসলামের  (২২) লোলুপ দৃষ্টি পরে বাদশার স্ত্রীর ওপর। ঈদের পরদিন গত বৃহস্পতিবার রাতে তিন বখাটে বাদশা মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালিয়ে বাদশাকে বেধরক মারপিট করে গাছের সঙ্গে বেধে তার স্ত্রীকে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা চালিয়ে শ্লীলতাহানী ঘটালে স্বামীর স্ত্রীর আত্মচিৎকারে গ্রামবাসী ছুটে আসে। ফলে গ্রামবাসীর হাতে তিন বখাটে আটক হয়। পাশপাশি এলাকাবাসী গুরুত্বর আহত রাজমিন্ত্রী বাদশাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে রাতেই নিয়ে এসে ভর্তি করে। 

এলাকাবাসীর অভিযোগ, এ ঘটনা ছড়িয়ে পড়লে একটি প্রভাবশালী চক্র এসে আটক তিস বখাটেকে ছিনিয়ে নিয়ে যায়। ডিমলা হাসপাতালে চিকিৎসাধীনা বাদশা মিয়া সাংবাদিকদের জানায় আমি এ ঘটনায় বিচার চাই।

ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান ঘটনাটি রাতে শুনেছি। অভিযুক্তদের আইনের আওতায় নিতে সহযোগীতা করা হবে।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ গ্রেফতার করা হবে।

Place your advertisement here
Place your advertisement here