রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ জুলাই ২০২১
Find us in facebook
দেশের অন্যান্য বিভাগের মতো রংপুরেও প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। বিভাগের কোথাও মিলছে না সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ শয্যা। রোগী ভর্তির তালিকা দীর্ঘ হতে থাকায় সাধারণ শয্যাও সহসা ফাঁকা থাকছে না। রোগীর চাপে বিভাগের একমাত্র বিশেষায়িত করোনা আইসোলেশন হাসপাতালেও জায়গা সংকুলান হচ্ছে না। এই পরিস্থিতিতে নতুন করে ৫০ শয্যাবিশিষ্ট আরেকটি আইসোলেশন ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (০৭ জুলাই) দুপুরে রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন হিরম্ব কুমার রায়।
তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটের পশ্চিমে নতুন একটি ভবনে এই ইউনিট চালু হবে। সরঞ্জামাদিসহ সার্বিক প্রস্তুতি নিতে সপ্তাহখানেক সময় লাগবে। ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে।
সিভিল সার্জন আরও বলেন, রংপুরে দিন দিন করোনা রোগীদের চাপ বাড়ছে। ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে রোগীদের শয্যা ফাঁকা নেই। এ কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় ৩৩ নম্বর ওয়ার্ডটি করোনা ইউনিট করা হয়েছে। সেখানে ৩১টি শয্যা রয়েছে। এখন করোনায় আক্রান্তের হার অনেক বেশি। এ কারণে আমরা আগাম প্রস্তুতি নিয়ে রাখছি।
ডা. হিরম্ব কুমার রায় বলেন, নতুন করোনা ইউনিটে ৩৫ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া রংপুর প্রাইম ও ডক্টরস নামে বেসরকারি দুটি হাসপাতালেও করোনা রোগীদের শয্যা নেই। সেখানকার আইসিইউতে রোগীর চাপ রয়েছে। এ কারণে আমরা নতুন করে ৫০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজন হলে শয্যা আরও বাড়ানো হবে।
এ দিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার ৪ জন, দিনাজপুরের ৩ জন, রংপুরের ২ জন, লালমনিরহাটের ২ জনসহ নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের ১ জন করে রয়েছেন। এ নিয়ে গত ছয়দিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ৮৭ জন। বিভাগে শনাক্তের হার ৪১ দশমকি ৮০ শতাংশ।
- মুসলিম মডেলদের জন্য ক্যারিয়ার উৎসর্গ করেছেন হালিমা আদেন
- কোরআনে ধৈর্যধারণের গুরুত্ব ও তার পুরস্কার
- আফগানিস্তানে সেনা অভিযানে নিহত ২৬৯, কারফিউ ৩১ প্রদেশে
- ১৮ বছর হলেই করোনার টিকা পাবেন যারা
- ঢাকায় পৌঁছেছে ২৫০ আইসিইউ মোবাইল ভেন্টিলেটর
- অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ দিতে পারে আজীবন সুরক্ষা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই
- করোনার টিকা, দূর হচ্ছে ১৫ লাখের বেশি মানুষের অনিশ্চয়তা
- রপ্তানি ও প্রবাসী আয়ে পুনরুদ্ধার হচ্ছে অর্থনীতি
- ঢাকার ছয়টি হাসাপাতালে আরও এক হাজার ২০০ কোভিড শয্যা
- জরিমানা না করে খাদ্য দিয়ে রিকশাচালকদের বাড়ি পাঠিয়ে দিলেন ইউএনও
- নীলফামারীতে জরিমানার পরে খাদ্য সহায়তা পেলেন ব্যবসায়ী
- বিধিনিষেধের দ্বিতীয় দিনে গাইবান্ধায় কঠোর অবস্থানে প্রশাসন
- করোনায় মারা গেলেন রৌমারীর উপ-সহকারি কৃষি কর্মকর্তা
- কথা রাখলেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান
- সৈয়দপুরে চুল কাটানো নিয়ে কথা কাটাকাটির জেরে যুবকের আত্মহত্যা
- আদিতমারীতে লকডাউনে বিয়ের আয়োজন করায় ৫ হাজার টাকা জরিমানা
- করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাসায় ঠাকুরগাঁও ছাত্রলীগের উপহার
- হাকিমপুরে ‘রোহিঙ্গা’ বলে ডাকায় বন্ধুর হাতে বন্ধু খুন
- ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত পরিচয়ের দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৩২৬
- রংপুর নগরীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- সৈয়দপুরে পাদুকা ব্যবসায়ীর সাতদিনের জেল
- ডিমলায় স্বামীকে মারপিট করে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা
- নীলফামারীতে কোরবানীর মাংস পেল ৭’শ অসহায়
- রমেক হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার চুরি করতে এসে আটক ৬
- জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ে বাংলাদেশের রেজুলেশন গৃহীত
- নাগেশ্বরীতে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াত খেয়ে লাশ হলো দুই ভায়রা ভাই
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



