ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে
  • রোববার   ২৫ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৪ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিকল্প আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা

বদরগঞ্জে বাঁশঝাড় থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের বদরগঞ্জে বাঁশঝাড় থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করে সজিনা গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শনিবার সকালে ওই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বরকতপুর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আগে ওই নারী তার নানাবাড়ি বেড়াতে যান। শনিবার সকালে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাঁশঝাড়ের ভেতরে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মাটিতে হাঁটু গেড়ে থাকা অবস্থায় একটি সজিনা গাছের ডাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, লাশের পরনে ছিল সালোয়ার কামিজ। পাশে মোবাইল ফোন ও একটি ওড়না পড়ে ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। মুখ দিয়ে রক্ত ঝরছিল।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here