• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

কাহারোলে বেগুনের বাম্পার ফলন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

Find us in facebook

কাহারোলে এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। তবে দাম তুলনামূলকভাবে কম থাকায় হতাশা প্রকাশ করছেন চাষীরা। গতকাল শনিবার কাহারোল হাটে প্রতি মণ বেগুন বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা।

বেগুন বিক্রেতা মো. জালাল উদ্দিন এদিন কাহারোল হাটে ছয় মণ বেগুন বিক্রি করার জন্য নিয়ে আসেন। বাজারে বেগুনের দাম কম থাকায় বেগুন বিক্রি করেছেন ১২০ টাকা মণ দরে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় বেগুনের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে বেগুনের দাম কিছুটা কম। তবে অল্প কিছুদিনের মধ্যেই দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here