• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ আগস্ট) বিকেলে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় ঢাকা বেকারি ও বাধন দধি ভান্ডার এ অভিযান পরিচলনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ঘি, দধি, ব্রেড, বিস্কুটসহ অন্যান্য খাদ্যপণ্য তৈরি ও বিপণন করে আসছিলো প্রতিষ্ঠান দুইটি।

বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠান দুইটি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ঢাকা বেকারি ও বাধন দধি ভান্ডারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Place your advertisement here
Place your advertisement here