সৈয়দপুরে বিমানের ফ্রি এসি বাস প্লেনে চলাচলের আগ্রহ বাড়িয়েছে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১
Find us in facebook
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুরগামী যাত্রীদের জন্য বিশেষ এসি বাস সার্ভিস চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে দিনাজপুর এবং রংপুর অঞ্চলের মানুষদের মধ্যে বিমানের প্লেনে চলাচলের আগ্রহ অনেকগুণ বাড়িয়ে দিয়েছে বলে জানান যাত্রীরা।
ফ্রি এসি পরিবহন চালু করায় এসব অঞ্চলের যাত্রী সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিমান সংশ্লিষ্টরা। তবে রংপুর-দিনাজপুরের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাটের জন্য এমন সার্ভিস চালু করার দাবি জানিয়েছেন অনেকেই।
গত সোমবার (২০ সেপ্টেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্য চালু করা এসি গাড়িগুলো প্রায় অর্ধেকের বেশি সংখ্যক যাত্রী নিয়ে বন্দরে এসে পৌঁছায় এবং প্রায় সমান সংখ্যক যাত্রী নিয়ে বিমানবন্দর ছেড়ে যায়।
রংপুর থেকে আসা ঢাকাগামী বিমানের যাত্রী ইন্টার্ন চিকিৎসক রাফি ইবনে আফজাল বলেন, আমি মূলত এই বাস সার্ভিসটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট করেছি। রোববারের ফ্লাইটে আমার বড় ভাই ঢাকা গেছেন এবং আজকের ফ্লাইটে আমি যাচ্ছি।
তিনি আরও বলেন, আগে যখন ঢাকা থেকে সৈয়দপুর হয়ে বাসায় যেতাম তখন অনেক ভোগান্তি পোহাতে হতো। গাড়িগুলো চালু করায় আমরা যারা নিয়মিত প্লেনে যাওয়া-আশা করি সবার জন্য অনেক ভালো হয়েছে।
বাংলাদেশ বিমানের আরেক যাত্রী ফুকু মিয়া বলেন, আমি ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটেই এসেছি। এর মূল কারণ ছিল তাদের সদ্য চালু হওয়া এসি বাস সার্ভিসগুলো। তবে শুধু বিমান বাংলাদেশ নয় বরং অন্যান্য বিমান সংস্থাগুলোরও এই সার্ভিস চালু করা দরকার।
বিমান বাংলাদেশের সৈয়দপুর-রংপুর রুটের বাস চালক পিন্টু বলেন, উদ্বোধনের দিন মাত্র একজন যাত্রী নিয়ে রংপুর গিয়েছি। এখন অনেক সময় যাত্রীর জায়গা দিতে পারি না। গাড়িতে আসন সংখ্যা মাত্র ২৮টি। পাগলাপীর এবং মেডিকেল মোড়ে গাড়ি থামানো হয়। রংপুর পর্যটন হোটেলের সামনে থেকে গাড়িটি যাত্রা শুরু করে সৈয়দপুর বিমান বন্দর এসে শেষ হয়।
দিনাজপুর রুটের বাস চালক আব্দুল আহাদ বলেন, আজও ১৬ জন যাত্রী নিয়ে দিনাজপুর থেকে আসলাম। এখন যাত্রীরা ঢাকা থেকে ফোন দেয় আর বলে ভাই এতোটার সময় গেলে গাড়ি পাবোতো। এমন অনেক ফোন প্রতিদিন সামলাতে হয়। আমার মনে হয় কিছুদিন গেলে এসব রুটে আরও গাড়ি সংখ্যা বাড়াতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা পরিচালক হারুন অর রশিদ বলেন, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। যাত্রীদের থেকে অনেক ধন্যবাদ পেয়েছি। আমাদের পরিকল্পনা রয়েছে আগামীতে পর্যায়ক্রমে নীলফামারী পঞ্চগড়ের উদ্দেশেও এমন বাস সার্ভিস চালু করবো।
১৪ সেপ্টেম্বর নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর জেলা শহর পর্যন্ত প্লেনের যাত্রীদের আনা-নেওয়ার জন্য ফ্রি এসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মানবসম্পদ বিভাগের পরিচালক ও প্রশাসন (যুগ্ম সচিব) জিয়াউদ্দীন আহমেদ।
- হিলিতে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে, কমেছে দাম
- রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ
- সৈয়দপুরে ৫ দোকানে আগুন, ক্ষতি ৩০ লাখ
- পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ করা হবে
- ই-কমার্স প্রতিষ্ঠান ২ মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ
- প্রবাসীদের কল্যাণে ৪২৭ কোটি টাকার প্রণোদনা
- করোনায় ৬ বিভাগে মৃত্যু নেই, শনাক্ত ২৯৪
- যে অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী
- দেশের কোনো মানুষ না খেয়ে নেই: কৃষিমন্ত্রী
- দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়নের বিকল্প নেই- পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে শত কৃষককে সম্মাননা
- আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি আরিফের
- ২০ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিল ডু সামথিং ফাউন্ডেশন
- কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
- পীরগঞ্জের সহিংসতায় গ্রেপ্তার আরো ১
- ২ লাখ টাকা! লোভ না করে মালিক খুঁজে ফেরত দিলেন রিকশাচালক
- ভূরুঙ্গামারীতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
- নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
- সন্ত্রাস ও জঙ্গি দমনে শেখ হাসিনা সরকার
- আজ দ্বিতীয় ডোজের টিকা পাবে সোয়া ৬৬ লাখ মানুষ
- ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকাদান
- ‘বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা’
- ২০২২ সালে ছুটি ২২ দিন, ৬ দিন শুক্র-শনি
- ডিমলায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মাদক নিয়ন্ত্রণে ভারতকে নতুন রুটের তথ্য দিল বাংলাদেশ
- মুজিববর্ষ উপলক্ষে মিরপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস শুরু
- সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে সরকারের
- বাংলাদেশ-ভারতের মধ্যে আরও তিন রেল সংযোগ চালু হচ্ছে
- ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে- প্রধানমন্ত্রী
- দেশের সব মানুষ পাবে নিরাপদ পানি
- মাল্টা চাষে সফল হতে চান মোস্তফা
- পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের `হৃৎপিণ্ড` চুল্লি উদ্বোধন
- পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ: খাদ্যমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
- জাতীয় প্রেস ক্লাবে সব রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা
- ‘জিয়া শাসনামলে সশস্ত্রবাহিনীর কর্মকর্তা হত্যার বিচার হওয়া উচিত’
- মানবদেহে পরীক্ষার অপেক্ষায় বঙ্গভ্যাক্স
- স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
- সুস্থ-সুন্দর থাকতে মেনে চলুন ৫ নিয়ম
- যুক্তরাষ্ট্রে ৩৭ অঙ্গরাজ্যে পেঁয়াজ ফেলে দেওয়ার পরামর্শ
- সুরক্ষার কথা ভেবে হিলি স্থলবন্দরে মেডিক্যাল সেন্টার স্থাপিত হবে
- বঙ্গবন্ধু টানেল ঘিরে সাংহাইয়ের স্বপ্ন
- ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন
- তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্য সংবলিত দিনাজপুরের রাজবাড়ি
- প্রতিদিন টিকা পাবে ১২-১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থী


