• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ: খাদ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১  

Find us in facebook

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ। এ দেশে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ফলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে।

গতকাল শনিবার নওগাঁ জেলা সার্কিট হাউজে শারদীয় দূর্গা উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারাদেশের ন্যায় নওগাঁয় দুর্গোৎসব উপলক্ষে সাজ সাজ রব বিরাজ করছে। জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মণ্ডপগুলোতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁ জেলায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

সভায় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।

Place your advertisement here
Place your advertisement here