মানবদেহে পরীক্ষার অপেক্ষায় বঙ্গভ্যাক্স
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১
Find us in facebook
দেশীয় সম্ভাব্য করোনার টিকা ‘বঙ্গভ্যাক্স’ প্রাণিদেহে সর্বশেষ পরীক্ষা করে শতভাগ কার্যকারিতা পেয়েছে বলে দাবি করেছে উদ্যোক্তা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। বানরের দেহে এই পরীক্ষা চালানো হয়, যাকে বলা হচ্ছে চ্যালেঞ্জ ট্রায়াল।
গতকাল বৃহস্পতিবার ওই পরীক্ষার ১৪ দিনের সময়সীমা শেষ হয়। এখন প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ মেডিক্যাল রিচার্স কাউন্সিল (বিএমআরসি) ও সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেওয়া হবে। আগামী সপ্তাহেই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে গ্লোব বায়োটেকের কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে অনুমোদন পেলেই মানুষের শরীরে প্রয়োগ করে টিকার পরীক্ষা শুরু করতে পারবে। আর এটি হলে দেশীয় কোনো টিকা ঢুকবে পরীক্ষার তালিকায়, সেই সঙ্গে দেশি-বিদেশি যেকোনো টিকা হিসেবেই দেশে প্রথমবারের মতো কোনো টিকার পরীক্ষা হবে।
গ্লোব বায়োটেকের সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আগেই আমরা ইঁদুরের দেহে টিকাটি পরীক্ষা করে ৯৫ শতাংশ কার্যকারিতা পেয়েছিলাম। টিকাটি শতভাগ নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। তার পরও বিএমআরসির নির্দেশনা অনুসারে আমরা বানরের দেহে পরীক্ষা করেছি। এতেও ৯৫ শতাংশ কার্যকারিতা পেয়েছি। এরপর আমরা বানরের দেহে আরেক দফা পরীক্ষা করেছি (চ্যালেঞ্জ ট্রায়াল)। এই পরীক্ষায় দেখার চেষ্টা করেছি করোনার কতটি ভেরিয়েন্টে আমাদের টিকা কাজ করে। সেখানেও আমরা দেখলাম এখন পর্যন্ত করোনার যতটি ভেরিয়েন্ট বেরিয়েছে, সব কটিতেই এটি শতভাগ কার্যকর।’
ড. মহিউদ্দিন বলেন, টিকাটি এক ডোজের। ফলে অনুমতি পেলে বিদেশেও চাহিদা তৈরি হবে। তিনি আশা করেন, প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী ধাপের পরীক্ষার অনুমোদন দ্রুত সময়ের মধ্যে পাবেন। তিনি দাবি করেন, বঙ্গভ্যাক্স টিকাটি প্রাকৃতিক বিশুদ্ধ এমআরএনএ (মেসেঞ্জার রাইবোনিউক্লিক এসিড) দিয়ে তৈরি, তাই এটি সবচেয়ে বেশি নিরাপদ ও কার্যকর হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু অনুমতি না পাওয়ায় এক বছরেরও বেশি সময় ধরে ধীরগতির চক্রে পড়ে আছেন তাঁরা।
উল্লেখ্য, গত বছরের ২ জুলাই গ্লোব বায়োটেক করোনার টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় সংবাদ সম্মেলন করে। এর প্রায় সাড়ে তিন মাসের মাথায় ১৫ অক্টোবর গ্লোব বায়োটেকের তিনটি টিকাকে সম্ভাব্য টিকাপ্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে প্রতিষ্ঠানটি প্রাণিদেহে পরীক্ষা ও আনুষঙ্গিক গবেষণা শুরু করে। তারা ইঁদুরের দেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষা চালায়। এরপর চলতি বছরের ১৭ জানুয়ারি বঙ্গভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নীতিগত পরীক্ষার জন্য বিএমআরসির কাছে প্রটোকল জমা দেয়। এরপর বিএমআরসির চাহিদা অনুযায়ী সংশোধিত প্রটোকল জমা দেয় ১৭ ফেব্রুয়ারি। গত ২২ জুন বিএমআরসি মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষা চালানোর অনুমতি দেয়, যদিও এর আগে বানর বা শিম্পাঞ্জির দেহে পরীক্ষা করার শর্ত দেওয়া হয়। গত ১ আগস্ট প্রতিষ্ঠানটি বানরের দেহে পরীক্ষা শুরু করে, যা শেষ হয় ৩০ সেপ্টেম্বর। এরপর শুরু হয় চ্যালেঞ্জ ট্রায়াল।
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



