• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২১  

Find us in facebook

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মামুন সরকার (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। মামুন উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগছি হাতিয়াদহ গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বগুড়া থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা শহরের দিকে যাচ্ছিলো। পথে গোবিন্দগঞ্জ কোল্ডস্টোরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here