রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১
Find us in facebook
রংপুর বিভাগে এক দিনের ব্যবধানে করোনায় শনাক্ত ও সুস্থতা বেড়েছে। স্বাভাবিক রয়েছে মৃত্যুর ধারাবাহিকতা। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। নতুন করে ২২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে ২৩ দিনে বিভাগের আট জেলায় করোনায় ২৩৯ জনের মৃত্যু হয়েছে। গড় হিসাবে প্রতিদিন বিভাগে প্রাণহানি হয়েছে ১০ জনেরও বেশি লোকের। এর আগে রোববার (২২ আগস্ট) বিভাগে করোনায় আটজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ১৮৬ জনের ও ৩২১ জন রোগী সুস্থ হয়।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের তিনজন, রংপুরের দুইজনসহ গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট জেলার একজন করে রয়েছেন। সুস্থ হয়েছেন ৩৬৭ জন রোগী।
এ সময়ে বিভাগে ১ হাজার ৭২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ঠাকুরগাঁওয়ের ৬২, রংপুরের ৩৫, পঞ্চগড়ের ৩১, নীলফামারীর ৩১, দিনাজপুরের ২৭, কুড়িগ্রামের ২০, লালমনিরহাটের ১২ ও গাইবান্ধা জেলার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ।
সর্বশেষ আটজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫৯ জন। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর। এ জেলায় সর্বোচ্চ ৩১৬ জন মারা গেছেন।
আর দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলার হিসাবে সবচেয়ে কম ৬০ জন মারা গেছেন লালমনিরহাটে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের ২৩১ জন, নীলফামারীর ৮২, পঞ্চগড়ের ৭৩, কুড়িগ্রামের ৬৪ ও গাইবান্ধার ৬১ জন রয়েছেন।
গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৪৮ হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫১ হাজার ৯৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত বিভাগে ৪৪ হাজার ৫০৫ জন সুস্থ হয়েছেন।
এদিকে করোনার টিকা গ্রহণ-প্রক্রিয়া সহজ হওয়ায় রংপুর বিভাগে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা। এখন পর্যন্ত (রোববার) বিভাগের আট জেলায় ২৩ লাখ ৫৫ হাজার ৫১১ জন নারী-পুরুষ টিকা নিয়েছেন। তাদের মধ্যে করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের ডোজ ১০ লাখ ৯২ হাজার ২৬৫ জন ও সিনোফার্মা ১১ লাখ ২০ হাজার ৯৩৪ জন এবং মডার্নার ১ লাখ ৪২ হাজার ৩১২ জন টিকা নিয়েছেন।
করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে।
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মদিনায় মসজিদভিত্তিক সমাজের সূচনা
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেলবোর্ন
- লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব
- জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী
- নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- কুয়েত ও সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক
- শেখ হাসিনার এসডিজি অগ্রগতি পুরস্কারপ্রাপ্তি দেশের ইতিহাসে মাইলফলক
- বাংলাদেশকে পাঁচ বছরে ১২০০ কোটি ডলার দেবে এডিবি
- ই-কমার্স নিয়ন্ত্রণে এবার আসছে আইন
- পদ্মা রেলসেতুতে সম্ভাবনার দিগন্ত
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


