বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ জুলাই ২০২১
Find us in facebook
একের পর এক নির্বাচনে পরাজয়। খালেদা জিয়া-তারেক রহমানের মতের অমিল এবং দলের অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি এখন তিন ভাগে বিভক্ত। রয়েছে তারেকপন্থী এবং খালেদাপন্থী পক্ষ। তৃতীয় পক্ষটি খালেদা-তারেকবিহীন। তারা চায় এ দুজনকে মাইনাস করে নতুন করে বিএনপিকে ঢেলে সাজাতে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময় বিএনপির হাইকমান্ড থেকে বঞ্চনার শিকার সিনিয়র নেতারা রয়েছেন এ তৃতীয় পক্ষে। আরো রয়েছেন তারেক রহমানের সিদ্ধান্তে বিনা কারণে শোকজ পেয়ে অপমানিত হওয়া নেতারা। এমনকি এক এগারোর সময় বিএনপির সংস্কারপন্থী নেতারাও রয়েছেন এ তৃতীয় পক্ষে।
বিএনপির সংস্কারপন্থী এক সিনিয়র নেতা জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর আবারো কোনো হোমওয়ার্ক ছাড়া উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে দলকে এবং নেতাকর্মীদের মানসিকভাবে হেয় করার কোনো অর্থ নেই।
তিনি আরো বলেন, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হওয়ার পর তার মুক্তির দাবিতে যথাযথ আন্দোলন না করা, নির্বাচনে যাওয়া, প্রার্থী চূড়ান্তকরণ, সংসদে যোগ দেওয়াসহ বেশিরভাগ সিদ্ধান্তই ছিল শুধু তারেক রহমানের। কোনোটিতেই রাজনৈতিকভাবে লাভবান হয়নি বিএনপি। লাভবান হয়েছেন তার পছন্দের কিছু নেতা এবং তিনি নিজে।
এদিকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাওয়ার যৌক্তিকতা নিয়ে বিএনপিতে দীর্ঘদিন ধরে বিভাজন রয়েছে। দলীয় রাজনীতিতে তারেক রহমানের স্বেচ্ছাচারিতা এবং অসুস্থ খালেদা জিয়ার রাজনীতি থেকে দূরে সরে থাকাসহ নানা মেরুকরণে ক্রমাগতভাবে প্রান্তিক হতে থাকা দলটিতে বিরুদ্ধতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। তাই ভবিষ্যৎ রাজনীতিতে টিকে থাকতে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দল থেকে ছেঁটে দিতে তৎপর এ তৃতীয় পক্ষ। এরই মধ্যে তারা নিজেদের গুছিয়ে নিতে কাজও শুরু করেছেন।
বিএনপির গোপন একটি সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের কর্মসূচির বাইরের কার্যকলাপে অংশ নেয়া বেশ কিছু নেতার মধ্যে অন্তত ১২ জন দলের হাইকমান্ডের নজরদারিতে রয়েছেন। অভিযোগ রয়েছে, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও দলের সঙ্গে আগে থেকেই দূরত্ব বাড়তে থাকা এসব নেতারা তাতে কর্ণপাত করেননি। তাদের সন্দেহজনক গতিবিধি, কার্যকলাপ এবং দলীয় কর্মসূচিতে অনেক দিন ধরেই অংশ না নেয়ার ফলে সন্দেহ তৈরি হয়েছে শীর্ষ নেতৃত্বে।
জানা যায়, তৃতীয় পক্ষ হিসেবে সক্রিয়ভাবে কাজ করছেন এক এগারোর সময়ে যেসব নেতা দলের মূল নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে সংস্কার প্রস্তাব এনেছিলেন, তাদের বড় একটি অংশ। তারা সংস্কারপন্থী নেতা মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে কাজ করছেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান, শোকজ খাওয়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদসহ প্রাক্তন ছাত্র নেতাদের একটি অংশও রয়েছে এ পক্ষে।
বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির দলীয় কোন্দল নতুন বিষয় নয়। দলটি সৃষ্টির পর থেকেই এতে সমন্বয়হীনতা রয়েছে। তবে এবার হয়তো দলটি ভেঙ্গে আবার নতুন করে গড়ে উঠতে পারে। কেননা খালেদা জিয়া অসুস্থতা এবং বার্ধক্যজনিত কারণে রাজনীতি থেকে দূরে আছেন। এদিকে তারেক রহমানও পলাতক। তার দেশে আসার সম্ভাবনা নেই বললেই চলে। এমতাবস্থায় দলের হাল তো কাউকে না কাউকে ধরতেই হবে।
- চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির
- বিরামপুরে জমি চাষ করা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
- শিগগিরই আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে: ড. হাছান মাহমুদ
- কুড়িগ্রামে রাতভর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মদিনায় মসজিদভিত্তিক সমাজের সূচনা
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেলবোর্ন
- লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব
- জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী
- নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- কুয়েত ও সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


