ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে
  • রোববার   ২৫ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৪ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিকল্প আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা

জনগণের জন্য দেশে আসবে আরও ২১ কোটি ডোজ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দেশের আপামর জনগণের জন্য করোনাভাইরাস সংক্রমণ রোধে ২১ কোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। এসব ভ্যাকসিন পর্যায়ক্রমে দেশে আসবে।

শনিবার বিকেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। 

তিনি বলেন, ২১ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা হয়েছে। আগামী বছর পর্যন্ত সেগুলো পর্যায়ক্রমে দেশে আসবে। এ ভ্যাকসিন আসলে ৮০ ভাগ মানুষকে দেওয়া যাবে। 

মন্ত্রী আরো বলেন, এ পর্যন্ত ১ কোটি ২০ লাখের মতো মানুষ ভ্যাকসিন নিয়েছেন। পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।

Place your advertisement here
Place your advertisement here