• রোববার   ১৬ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১১ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১  

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় মঙ্গলবার দুপুরে মো. আব্দুল লতিফ লিটুকে জামিন দিয়েছেন আদালত। আদালতে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঠাকুরগাঁও সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে নিত্যানন্দ।

সাংবাদিক লিটুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান হোসেন চৌধুরী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ ও ৭ জুলাই সংবাদমাধ‌্যমে ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার খাবার দেওয়া হয়' এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে ওই হাসপাতালের পরিচালক ডা. নাদিরুল আজিজ (চপল) সদর থানায় আব্দুল লতিফ লিটুসহ স্থানীয় তিন সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেন।

Place your advertisement here
Place your advertisement here