পরিবারের রত্ন ছিল ২ বোন, হলো না বাবার স্বপ্নপূরণ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২
Find us in facebook
ভূমিকা ও দীপশিখা দুই বোন। তাদের মাঝে খুনসুঁটি ছিল বেশ। পড়শোনার সুবাদে বড় মেয়ে থাকতো বাইরে আর ছোট মেয়ে বাসায়। ছোট দীপশিখা পুরো বাড়ি মাতিয়ে রাখতো। ভূমিকা পড়াশোনায় ছিল বেশ মেধাবী। দুই মেয়ে যেন রত্ন হয়ে উঠেছিল পরিবারের জন্য। দুই মেয়েকে নিয়ে স্বপ্নে বিভোর ছিলেন বাবা দীপক চন্দ্র। তবে করতোয়ায় নৌকাডুবিতে ভেঙে চুরমার হয়ে গেছে তার স্বপ্ন। দুই মেয়েকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন দীপক।
ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুজাবর্ণী গ্রামের বাসিন্দা দীপক চন্দ্র রায়। পেশায় তিনি শিক্ষক। গত রোববার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়ার আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় দুই মেয়ে ভূমিকা রানী (১৫) ও দীপশিখাকে (১০) হারিয়েছেন।
বড় মেয়ে ভূমিকা রানী পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ছোট মেয়ে দীপশিখা বোদা কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর অপরপাড়ে বদেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উপলক্ষে ধর্মসভার আয়োজন করা হয়। ওই ধর্মসভায় যোগ দিতে সনাতন ধর্মাবলম্বীরা নৌকা যোগে নদী পার হচ্ছিলেন। তবে ৫০ থেকে ৬০ জনের ধারণক্ষমতার নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রীর কারণে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। কয়েকজন সাঁতরে তীরে আসতে পারলেও অধিকাংশই পানিতে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দীপক চন্দ্র রায়ের ভাই বিশ্বজিৎ বলেন, আমাদের পরিবার থেকে পাঁচজন গিয়েছিল মহালয়া দেখতে। তার মধ্যে আমার বড় ভাইয়ের দুই মেয়ে গিয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় তারা অনেক আনন্দ উল্লাস করে বের হয়েছিল। আর বাড়িতে ফিরল দুটি নিথর দেহ। এই শোক কেটে ওঠা সম্ভব না।
দীপক চন্দ্র রায়ের স্ত্রী ছন্দা রানী বলেন, আমার চোখের সামনে সন্তানরা নদীতে পড়ে যায়। আমাকে কে কীভাবে বাঁচিয়েছেন আমি নিজেও বলতে পারছি না। মেয়ে দুটো এবারের পূজা নিয়ে আনন্দে ছিল। আজ সব শেষ হয়ে গেল আমাদের। কেউ রইলো না আর।
দীপক চন্দ্র রায় বলেন, দুইটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল আমার। আমার স্বপ্নগুলো চুরমার হয়ে গেল। খুব স্বপ্ন দেখেছি বড় মেয়ে লম্বা ছিল তাকে পুলিশ বানাবো আর ছোট মেয়েকে ডাক্তার বানাবো। এখন কে করবে আমার এই স্বপ্ন পূরণ। আমার তো সব শেষ আজ। কী নিয়ে বেঁচে থাকব।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, করতোয়া নদীতে নৌকাডুবিতে সদর উপজেলার তিনজন মারা গেছেন। তার মধ্যে একই পরিবারের দুই মেয়ে রয়েছে। এ রকম দুর্ঘটনা আসলে কষ্টদায়ক। উপজেলা প্রশাসন পরিবার দুটির পাশে থাকবে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, জেলার ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনা এটি। এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও তিনজন নিখোঁজ আছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- বিএনপি-জামায়াতকে ১০ ডিসেম্বর রাজপথে দেখা যাবে না: টিপু মুনশি
- প্রথম দেখাতেই সঙ্গীর মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে ৪ টিপস
- পীরগঞ্জে তৃতীয় বউ ঘরে আনলেন বাবা, বিয়ের জন্য ফাঁস নিলেন ছেলে
- তেঁতুলিয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর নদী থেকে জেলের লাশ উদ্ধার
- কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
- ডিসেম্বরেই চালু হচ্ছে বেক্সিমকোর সৌরবিদ্যুৎ কেন্দ্র
- রৌমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- রংপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


