• শনিবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২১ ১৪২৯

  • || ১২ রজব ১৪৪৪

সর্বশেষ:
সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল- প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার, বীজের দাম বাড়ানো হবে না সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে নিম্নচাপ স্মার্ট নাগরিক গড়তে কাজ করে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

Find us in facebook

কুড়িগ্রামের রাজিবপুরে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যুর হয়েছে। ২৬ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু দুটি বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলো। একপর্যায়ে তারা সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় তাদের পায়ের জুতা পানিতে ভাসছে।

তাৎক্ষণিক পুকুরে খোঁজাখোঁজির পর তাদের পুকুর থেকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুস সামাদ শিশু দুটিকে মৃত ঘোষণা করে।

নিহতরা হলেন, রৌমারী উপজেলার বানছার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত (১৩) এবং রাজিবপুর উপজেলার বড়াই ডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রিদন (৩)। তাদের নানা আবু বক্কর ও ফজলুল হক আপন দুই ভাইয়ের বাড়িতে থেকে নাতি রিদন এবং আরাফাত হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। শিশু দুটির মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, শিশু দুই টির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here