• শনিবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২১ ১৪২৯

  • || ১২ রজব ১৪৪৪

সর্বশেষ:
সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল- প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার, বীজের দাম বাড়ানো হবে না সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে নিম্নচাপ স্মার্ট নাগরিক গড়তে কাজ করে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

দিনাজপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

‘মাঘের জাড়ে মহিষের শিং নড়ে’ খনার এই বচন এ বছর মাঘ মাসের প্রচন্ড শীত দিনাজপুরের খেটে খাওয়া মানুষের জীবনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। হাড় কাঁপানো শীতে জবুথবু গ্রামের হত দরিদ্র নিম্ন আয়ের মানুষগুলো শীতবস্ত্রের অভাবে রাতে ঠিকমত ঘুমাতে পারছে না। 

অসহায় শীতার্ত মানুষের এই কষ্ট নিবারণে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের উদ্যোগে বুধবার দিনাজপুর সদর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার তিনটি ইউনিয়নের ৩০০টি পরিবারের মাঝে উন্নত মানের কম্বল তুলে দেওয়া হয়েছে। 

বুধবার সকাল ৯টায় দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় কোয়ান্টাম ফাউন্ডেশন কার্যালয়ে, সকাল ১০টায় আউলিয়াপুর ও কসবা এলাকায়, দুপুর ১২টায় সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নে, বিকাল ৩টায় চিরিরবন্দরের তুলশীপুর গ্রামে এবং বিকাল ৪টায় পার্বতীপুরের কুতুবপুর গ্রামে গিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের কর্মীরা নিম্ন আয়ের অসহায় মানুষের হাতে পরিবার পিছু একটি করে কম্বল তুলে দেন।

কম্বল বিতরনের সময় কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের মোস্তাফিজুর রহমান রূপম, ডা.আশিকা আকবর তৃষা, ড. লক্ষীনাথ রায়, কামরুন নাহার জেসমিন, ইমতিয়াজ আলম, আসাদুজ্জামান সাগর, কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের অর্গানিয়ার মো. আনোয়ার হোসেন, শাহীনা আকতার শাপলা, আকেফা আকতার, মোসাম্মৎ মাসুদা পারভীন, মোসাম্মৎ রেবেকা সুলতানা, মো. সাইদুর রহমান, মো. মোস্তাকীম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রচন্ড শীতে কাহিল শীতার্ত অসহায় মানুষের দুর্দশা লাঘবে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের অর্গানিয়ার মো. আনোয়ার হোসেনসহ কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেল অনুরোধ জানিয়েছে।

Place your advertisement here
Place your advertisement here