• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

রংপুর নগরীতে ৩৭৮৯ পিস ইয়াবাসহ ফারুক আহম্মেদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি রবিউল ইসলাম। এর আগে সোমবার রাতে রংপুর-লালমনিরহাট সড়কের মামা ভাগ্নে মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক আহম্মেদ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্যকদম গ্রামের রহমত আলীর ছেলে।

পুলিশ জানায়, লালমনিরহাটের কাকিনা থেকে মহিপুর হয়ে রংপুরের দিকে একটি মাদকের বড় চালান আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ। পরে পুলিশের একটি দল রংপুর-লালমনিরহাট সড়কের মামা ভাগ্নে মোড়ে অবস্থান নিয়ে ফারুক আহম্মেদকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৩৭৮৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) এস এম অনিক মাহমুদ বলেন, এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here