• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে সমাবেশ করতে হবে। সেখানেই ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানকে ভেন্যু হিসেবে দেওয়া হয়েছিল। তাদের পক্ষ থেকে আরামবাগের মাঠে সমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশের অনুমতি দিতে অনড়। কোনোভাবেই রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি।

১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাদক ব্যবসায়ী বা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেফতোরে অভিযান চলছে বলেও জানান ফারুক হোসেন।

Place your advertisement here
Place your advertisement here