তিনতলায় ছাগলের খামার, একেকটির দাম ২৫ হাজার থেকে দুই লাখ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ আগস্ট ২০২২
Find us in facebook
দিনাজপুরের হাকিমপুর পৌরশহরের চন্ডিপুর এলাকায় রাস্তার পূর্ব পাশে একটি তিনতলা বাড়ি। বাড়ির নিচতলায় একটি এনজিও অফিস রয়েছে। ওই বাড়ির তিনতলার ছাদে বাগান নয়, ছাগলের খামার করেছেন শিহাব শাহারিয়ার মাহিম (২৮) নামের এক যুবক।
খামারটিতে ছোট-বড় ৩৫টি ছাগল রয়েছে। সাদা-কালো এবং খয়েরি রঙের ছাগলগুলো তোতাপুরি জাতের। বড় ছাগলগুলোর উচ্চতা প্রায় তিন ফিট। কানগুলো ১৫ ইঞ্চি পর্যন্ত লম্বা। শখের বশে খামারটি করেছেন মাহিম।
ইঞ্জিনিয়ারিং পাস করা যুবক মাহিম প্রথমে দুটি ছাগল নিয়ে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে এখন পরিণত হয়েছে বাণিজ্যিক খামারে। বর্তমানে তার খামারে ৩৫টি ছাগল রয়েছে। এরই মধ্যে ২০০ ছাগল বিক্রি করে আয় করেছেন প্রায় ২৫ লাখ টাকা। এতে একদিকে ফিরেছে সংসারের সচ্ছলতা, অন্যদিকে পূরণ হয়েছে মায়ের স্বপ্ন।
ছাদ খামারের গল্পের শুরুটা ২০১৪ সালের। অসুস্থ মায়ের উন্নত চিকিৎসার জন্য ভারতের বোম্বে শহরে যান মাহিম। ফেরার পথে মায়ের আবদারে ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে দুটি তোতাপুরি ছাগল কেনেন। ছাগল ছানা দুটি নিজ বাড়ির ছাদে লালন-পালন করে আসছিলেন মাহিমের মা। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান।
মাহিম খামারটির নাম দিয়েছেন ‘রিসান গোট ফার্ম’। ছাগল ছানাগুলো উপযুক্ত হতে ৩-৫ মাস সময় লাগে। প্রকারভেদে ছাগল ছানা ২৫ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকায় বিক্রি হয়। বড় ছাগলগুলোর ৬৫ হাজার থেকে ২ লাখ টাকা দাম পাওয়া যায়। ছাগল পরিচর্যার জন্য দুজন লোক নিয়োগ দিয়েছেন মাহিম।
শাহারিয়ার মাহিম বলেন, বিদেশি জাতের ছাগল হলেও এটি পালনে আলাদা কোনো সমস্যা হয় না। দেশি ছাগল যা খায় এই ছাগলগুলোও তাই খায়। এর জন্য আলাদা কোনো খাদ্যতালিকা নেই।
মাহিমের বাবা আব্দুল মালেক বলেন, ‘আমার ছোট্ট সংসারে একটিমাত্র ছেলে। স্ত্রী-সন্তানকে নিয়েই থাকতাম। স্ত্রী মারা যাওয়ায় তার শখের দুটি ছাগলছানা আর সন্তানকে নিয়ে চলে আমার জীবন।’
তিনি বলেন, ‘মাহিম একজন সফল খামারি। এতে আমার সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। আমি মনে করি আমার সন্তান এই এলাকাসহ দেশের গর্ব।’
ওই এলাকার কয়েকজন প্রতিবেশী বলেন, ‘বাড়ির ছাদে ফুলের বাগানের কথা শুনেছি। কিন্তু ছাগলের খামার করা যায় এই প্রথম দেখলাম। আমরা বুঝতেই পারিনি বাড়ির পাশে এত সুন্দর একটি ছাগলের খামার রয়েছে।’
রাজশাহী থেকে তোতাপুরি ছাগল নিতে আসা আসলাম হোসেন বলেন, রিসান ফার্ম থেকে ৮০ হাজার টাকায় দুটি ছাগল ছানা কিনেছি। ছাগলগুলো দেখতে অনেক সুন্দর। ছাদে ছাগলের খামার দেখে নিজেকে আরও উৎসাহিত লাগছে।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ফাইজা খাতুন বলেন, এই এলাকায় এত সুন্দর একটি বিদেশি ছাগলের খামার মানুষের নজর কেড়েছে। এটা আমাদের সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, অন্য কেউ যদি এমন ছাগলের খামার করতে চান তাহলে বিনামূল্যে ওষুধ প্রদানসহ সবধরনের পরামর্শ দেওয়া হবে। তবে আমার জানামতে এটি এই এলাকার একমাত্র ছাগলের খামার, যা অন্য এলাকায় নেই।
- ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
- নীলফামারীর শ্রেষ্ঠ চেয়ারম্যান শাহিদ ও শ্রেষ্ঠ ইউএনও বেলায়েত
- রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে এক যুবকের মৃত্যু
- শূন্যরেখায় দাঁড়িয়ে দূর থেকে স্বজনদের দেখলেন তারা
- লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
- বর্ষসেরা কোচ ঠাকুরগাঁওয়ের রাহাত
- মণ্ডপে মণ্ডপে সিঁদুরের ছোঁয়ায় রঙিন ভক্তরা
- প্রতিবন্ধী স্মৃতির মুখে হাসি ফোটালেন পুলিশ কর্মকর্তা
- গ্যাস পেতে যাচ্ছে রংপুর-নীলফামারীবাসী
- রংপুরে চোরের নেতাসহ সহযোগী আটক
- নতুন প্রধান পেল ৮ সরকারি দপ্তর
- খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে নেই বাংলাদেশ
- সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
- প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ৫৮ হাজার শিক্ষক
- ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন
- টানেল সড়কে দৃশ্যমান ৫ কিলোমিটার
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- আমরা সকলে মিলে দুষ্কৃতকারীদের প্রতিহত করব- আইজিপি
- শেখ হাসিনা আছেন বলেই গণতন্ত্রের সুবাতাস বইছে: কাদের
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
- আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
- শুক্রবার থেকে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ
- প্রধানমন্ত্রী নভেম্বরে টোকিও সফরে যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী
- দেশের কয়েকটি স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
- মিয়ানমার প্রতিনিয়ত বিরক্ত করলে ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী
- সাম্প্রদায়িক শক্তি নির্মূলে একযোগে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
- মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব
- ইউজিসির এপিএ মূল্যায়নের স্কোরিংয়ে হাবিপ্রবির দৃশ্যমান উন্নতি
- জনগণের দ্বারপ্রান্তে সেবা নিশ্চিত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী
- জাতিসংঘ ভবনে সেমিনারে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী



