প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ৫৮ হাজার শিক্ষক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২
Find us in facebook
প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও সহকারী শিক্ষক পদে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের সব ধাপ প্রায় শেষের পর্যায়ে। যদিও প্রথম দিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বর্তমানে প্রাথমিকে শূন্যপদ এবং চাহিদার বিবেচনায় এই পদের সংখ্যা বাড়িয়ে ৫৮ হাজার করার বিষয়ে প্রস্তাব করা হয়েছে।
আগামী মাসের প্রথম দিকেই শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ঘোষণা করার জন্য সব ধরনের প্রস্তুতিও শেষ করা হয়েছে। সূত্র জানিয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ফল ঘোষণা করে ডিসেম্বর থেকেই পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ দেয়া শুরু হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী নভেম্বরের শুরুতে প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল দেয়া হবে। এর পরেই পর্যায়ক্রমে জেলা বা বিভাগওয়ারি শিক্ষকদের নিয়োগদানের কাজ সম্পন্ন করা হবে। ডিপিই সূত্র জানায়, চলমান নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর বাইরে অনুমোদিত ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। সারা দেশে মোট ৫৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান জানিয়েছেন, অক্টোবরেও কিছু জায়গায় আমাদের ভাইভা আছে। অক্টোবরে হয়তো চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না। আশা করছি, নভেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগে, ২০২০ সালের ২৫ অক্টোবর প্রাথমিকের ইতিহাসে সবচেয়ে বড় এই নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ২৪ নভেম্বর। ৩২ হাজার ৫৭৭টি পদের বিপরীতে আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সূত্র আরো জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করার জন্য সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে। আর চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের যোগদান কার্যক্রম শুরু হবে ডিসেম্বর থেকে।
জানা গেছে, আগামী ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এর মাধ্যমে সারা দেশের সব জেলার দুই ধাপের পরীক্ষা শেষ হবে। চূড়ান্ত ধাপে পাস করা প্রার্থীদের নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে। এরপর ১ ডিসেম্বর থেকে যোগ্য প্রার্থীদের যোগদান কার্যক্রম শুরু করা হবে।
এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, লিখিত পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে দিনাজপুরের মৌখিক পরীক্ষা বাকি রয়েছে। এ পরীক্ষার ফলাফল পাঠানো হলে বুয়েট থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশের কাজ শুরু করা হবে। তিনি আরো জানান, সহকারী শিক্ষক নিয়োগে তিনটি ধাপে লিখিত পরীক্ষা আয়োজন করা হয়েছে। এতে যারা পাস করেছেন তাদের মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে। জেলাভিত্তিক মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর তা অধিদফতরের মাধ্যমে বুয়েটে পাঠিয়ে দেয়া হয়। সব ফলাফল একত্র করে আগামী নভেম্বরের শুরুতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ১ ডিসেম্বর থেকে যোগদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানায়, চলমান নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর বাইরে অনুমোদিত ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। সারা দেশে মোট ৫৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা নেয়া হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে শুরু হয় মৌখিক পরীক্ষা।
- বিশেষ সুবিধা পাচ্ছে ইসলামী ব্যাংক
- আগামী বছর বাংলাদেশের মাথাপিছু আয় হবে পাকিস্তানের দ্বিগুণ
- পতিত জমি খুঁজতে আট কমিটি
- খুলনায় হচ্ছে ছয় লেনের বাইপাস সড়ক
- প্রশাসনের শীর্ষ পদে রদবদল শিগগির
- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের সুদিন
- নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে
- কোনো অপপ্রচার গুজবে কান দেবেন না
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


