প্রতিবন্ধী স্মৃতির মুখে হাসি ফোটালেন পুলিশ কর্মকর্তা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২
Find us in facebook
স্মৃতি রায়। অন্য সব শিশুর মতো তার বেড়ে উঠা স্বাভাবিক নয়। জন্মের পর থেকে সে শারীরিক প্রতিবন্ধী। অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি দরিদ্র মা-বাবা। বিনা চিকিৎসায় দেখতে দেখতে স্মৃতি এখন ১৪ বছরের কিশোরী। কখনো দুই পায়ে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারেনি অসহায় এই মেয়েটি। দুর্গোৎসবে তার বয়সী শিশুরা যখন আনন্দে ভাসছিল, তখনো স্মৃতি রায়ের মুখে হাসি ছিল না। শারীরিক অক্ষমতা যেন তার হাসি আর দুরন্তপনা কেড়ে নিয়েছে।
দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের দিনে অশ্রুসিক্ত তার মা-বাবা। দীর্ঘদিনেও একমাত্র মেয়ে স্মৃতির ইচ্ছাপূরণে একটি হুইল চেয়ার কিনে দিতে পারেননি তারা। সেই যাতনা যেন বড় বড় উৎসবগুলোতে মা রাধা রানী রায় ও বাবা বিষ্ণু রায়কে বেশি কাঁদায়। তবে এবার সেই স্মৃতি রায়ের মুখে হাসি ফুটেছে। হাসছেন তার মা-বাবাও।
বিজয়া দশমীতে শারীরিক প্রতিবন্ধী স্মৃতি রায়ের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছেন মানবিক পুলিশ কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান। তিনি রংপুর সদর কোর্টের সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) হিসেবে কর্মরত রয়েছেন।
বুধবার (৫ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর কামারপাড়ায় স্মৃতি রায়ের মা-বাবার কাছে একটি উন্নতমানের হুইল চেয়ার প্রদান করেন শেখ মোস্তাফিজুর রহমান। এ সময় সেখানে স্মৃতি রায় ছাড়াও কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মমিনুল হক মামুন, সদ্যপুষ্কুরিনী ইউনিয়ন পরিষদের সচিব সাইফুর রহমান বাবু, অগ্রণী সংঘের সদস্য সচিব মমিনুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।
জানা গেছে, রংপুর মহানগরীর ২২নং ওয়ার্ডের কামারপাড়া গ্রামের বিষ্ণু রায় ও রাধা রানী রায় দম্পতির শিশুকন্যা স্মৃতি রায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী। জন্মের কয়েক মাস পর স্মৃতির শারীরিক অসুস্থতা বুঝতে পারে তার পরিবার। স্মৃতির বাবা বিষ্ণু রায় পেশায় একজন রং মিস্ত্রি। আর্থিক দৈন্যদশায় শারীরিক প্রতিবন্ধী কন্যার কোনো চিকিৎসা করাতে পারেননি তিনি। একাই চলাফেরা করতে না পারা স্মৃতি ঠিকমতো কথাও বলতে পারেন না। অন্যের হাত ধরে নয়তো কোথাও ভর করে হাঁটতে হয় তাকে।
সম্প্রতি স্থানীয় এক গণমাধ্যমকর্মীর কাছ থেকে প্রতিবন্ধী স্মৃতি রায়ের দুঃখ-দুর্দশার কথা জানতে পারেন রংপুর সদর কোর্টের এটিএসআই শেখ মোস্তাফিজুর রহমান। এরপর তিনি ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে বুধবার বিকেলে স্মৃতিকে একটি হুইল চেয়ার প্রদান করেন।
এ ব্যাপারে স্মৃতির মা রাধা রানী রায় বলেন, আমার দুটি ছেলে-মেয়ে। এর মধ্যে সবার বড় স্মৃতি আর ছোটটা ছেলে। জন্মগতভাবে স্মৃতি শারীরিক প্রতিবন্ধী। আমার স্বামী রং মিস্ত্রি। মেয়ের চিকিৎসা করার মতো আমাদের সামর্থ্য নেই। খুব কষ্টে আমাদের সংসার চলছে। এখন মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
তিনি আরও বলেন, আমার মেয়ে একা হাঁটাচলা বা খেতেও পারে না। অন্য কারো হাতেও খেতে চায় না। ওর মনের মধ্যে খুব ভয় কাজ করে। কখনো হাসতেও চায় না। কিন্তু আজকে হুইল চেয়ারে বসার পর ওর চোখে মুখে হাসি ছিল। পুলিশ ভাই আমার মেয়েকে হুইল চেয়ার দিয়েছে। মেয়েটা আমার এখন খুব খুশি।
খোঁজ নিয়ে জানা গেছে, এটিএসআই শেখ মোস্তাফিজুর রহমান ২০০০ সালে পুলিশে যোগদান করেন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে মানবিক কাজ করে আসছেন। ২০২০ সালে গাজীপুরে হাইওয়ে পুলিশে থাকাকালে ঘুষ বিরোধী সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
এ ব্যাপারে রংপুর কোর্ট পুলিশের এটিএসআই শেখ মোস্তাফিজুর রহমান বলেন, আমি আমার নিজ উদ্যোগে অবসর সময়ে সামর্থ্য অনুযায়ী এসব মানুষকে সহায়তার চেষ্টা করছি। আমার মনে হয় আমরা সবাই যদি সবার জায়গা থেকে একটু একটু এগিয়ে আসি, তাহলে সমাজে অসহায়-গরিব মানুষেরা দুঃখ কষ্ট ভুলে একটু ভালো অবস্থায় ফিরতে পারবে।
তিনি বলেন, চাকরিজীবনের ২২ বছর চলছে। এরই মধ্যে সিরাজগঞ্জ, ডিএমপি, দিনাজপুর, রাঙ্গামাটি, গাজীপুর ও পঞ্চগড়ে কর্মরত থাকাকালেও এমন গরিব-দুঃখী ও অসহায় মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি চার বছর আগে ফুড ব্যাংক ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেছি। এ ধরনের মানবিক কাজ করতে আমার ভালো লাগে। আত্মার মধ্যে অন্য রকম শান্তি পাই।
- প্রতি ঘণ্টায় সেচ খরচ মাত্র ৫০-১২০ টাকা
- রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ডালিয়া
- নীলফামারীতে ধান-চাল সংগ্রহ শুরু
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন
- বিয়ানীবাজারের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু
- ভুট্টাবোঝাই জাহাজে মিলল ৪৩ লিটার হুইস্কি
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- ২৫ এএসপি বদলি
- দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত
- কারাগারকে যুগোপযোগী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


