• বুধবার   ০৭ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ২২ ১৪২৯

  • || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগের নবাবগঞ্জ পার্কে লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসময় আরও বলেন, সারা পৃথিবীতে শেখ হাসিনার নেতৃত্ব স্বীকৃতি পেয়েছে। উন্নয়নের রোল মডেল হয়েছে। ২০২৩ সালের নির্বাচনে জনগণের সমর্থনে আমরা আবারও ক্ষমতায় যাব।

বিএনপির নির্যাতনের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ৯০ দিন অবরোধ করেছিল। ১৫০ জনকে মেরে ফেলেছিল। রেললাইন তুলে দিয়েছিল কিন্তু জনগণ তাদের প্রতিহত করেছিল।

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরু, কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

Place your advertisement here
Place your advertisement here