সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ আগস্ট ২০২২
Find us in facebook
নীরবে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুরের যুবক বেলাল হোসেন। নিজ বাড়ির উঠানে পাঠাগার তৈরির পাশাপাশি গ্রামের সাতটি সেলুনে প্রতিষ্ঠা করেছেন সেলুন পাঠাগার। চুল কাটাতে এসে দীর্ঘ সময় অপেক্ষা না করে সেলুনে বসেই বই পড়ছে সব বয়সের মানুষ।
বেলালের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন বইপ্রেমীরা। বিনামূল্যে বই পড়তে পেরে খুশি এলাকাবাসী। এই উদ্যোগকে প্রশংসনীয় বলছেন জেলা প্রশাসক। সমাজসেবার মাধ্যমে উদ্যোক্তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
সরেজমিনে রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর গ্রামে গিয়ে দেখা যায়, এখানকার সাতটি সেলুনে রয়েছে বিনামূল্যে বই পড়ার ব্যবস্থা। যেখানে আশপাশের কয়েকটি গ্রাম থেকে চুল কাটাতে আসে বিভিন্ন বয়সী মানুষ। দীর্ঘ সময় অপেক্ষা না করে তারা সেলুনের ভেতরে বসে বই পড়ছেন। আবার কেউ সেলুন থেকে বই নিয়ে বেঞ্চে বসে পড়ছেন। বই পড়ার এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখে পথচারীদের দৃষ্টি যায় সেলুনে। ক্রমান্বয়ে বইপ্রেমী মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ‘সেলুন পাঠাগার’।
সেলুনে বসে বই পড়তে থাকা নাইম নামে এক যুবক বলেন, এই সেলুনে চুল কাটাতে এসে বই পড়ে সময় কাটানো যায়, বিরক্তি লাগে না। এমন উদ্যোগ সত্যিই অনেক ভালো লাগে। সময়টা কাটানোর পাশাপাশি জ্ঞানও আহরণ করা যাচ্ছে।
পাশে থাকা সুমন নামে এক কিশোর বলে, সেলুনে অনেক সময় ভিড় থাকে। সেই সময়টা অতিক্রম করতে পারছি বই পড়ে। শুধু আমি না, বন্ধুদের সঙ্গে এখানে বিনামূল্যে বই পড়তে আসি।
রফিক নামে এক যুবক বলেন, সেলুনে এসেই সিরিয়াল পাওয়া যায় না। একটু অপেক্ষা করতেই হয় । এ সময়টুকু বাহিরে নষ্ট না করে আমরা বই পড়ি। এতে আমি জ্ঞান অর্জন করতে পারছি।
চুল কাটাতে আসা রেজাউল ইসলাম নামে এক শিক্ষক বলেন, সুলতানা রাজিয়া পাঠাগারের উদ্যোগে এই সেলুন পাঠাগার চালু হয়েছে। এখানে অনেক ছাত্র আসে বই পড়ার জন্য। এ ধরনের উদ্যোগ গ্রামাঞ্চলে খুব একটা চোখে পড়ে না। এমন উদ্যোগ উন্নত মানসিকতার সৃষ্টি করতে সহায়তা করবে। মেধাবী জাতি গঠনে এমন উদ্যোগ সব জায়গায় নেওয়া দরকার বলে মনে করেন তিনি। কারণ অনেকে সেলুনে গান শুনে, টিভি দেখে সময় পার করছে।
সেলুন পাঠাগারের উদ্যোক্তা বেলাল হোসেন বলেন, পাঠাগার আসলে জ্ঞানের ভান্ডার। এক সময় জেলা শহরের পাবলিক লাইব্রেরিতে বই পড়ার জন্য যেতাম। একপর্যায়ে ২০১৬ সালে পরিবার ও বন্ধুদের সহযোগিতায় এলাকায় সুলতানা রাজিয়া নামে একটি পাঠাগার স্থাপন করি। পরে চিন্তা করলাম চুল কাটাতে গিয়ে অনেকেই সেলুনে বা বাহিরে অলস সময় পার করে। সেক্ষেত্রে যদি সেলুনে বই রাখা হয়, তাহলে মানুষ বই পড়ে সময় কাটাতে পারবে। এমন চিন্তা থেকে সেলুন পাঠাগার প্রতিষ্ঠা করি। এ পর্যন্ত গ্রামের সাতটি সেলুনে বই রাখা হয়েছে। লোকজন এখন সেলুনে বসে বই পড়ে সময় পার করছে। এই দৃশ্য দেখতে সত্যিই ভালো লাগে।
গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। সমাজসেবার মাধ্যমে তাকে সহযোগিতা করা হবে। পাঠাগারের অবকাঠামো আরও সুন্দর করতে এবং অধিকসংখ্যক বই ক্রয় করে অসংখ্য বইপ্রেমী মানুষের পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
#ঢাকা পোস্ট
- `শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত`
- কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থদের মাঝে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ
- পরিবারের রত্ন ছিল ২ বোন, হলো না বাবার স্বপ্নপূরণ
- চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
- রংপুরে ফিরে খুশির সংবাদ দিলেন সাফজয়ী স্বপ্না
- শিগগিরই করতোয়া নদীর ওপর সেতু হবে: রেলমন্ত্রী
- শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত: স্পিকার
- নভেম্বরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নে দায়িত্ব পালন করব: আইজিপি
- দিনাজপুরে যৌতুক নিরোধে সচেতনতামূলক সভা
- প্রধানমন্ত্রী মানবতার মা হিসেবে দেশকে রক্ষা করেছেন: নওফেল
- ছোট মেয়ের সৎকার শেষে বড় মেয়ের মরদেহের অপেক্ষায় বাবা
- দিনাজপুরে ১২৮৩টি মণ্ডপে হবে দুর্গাপূজা
- জিএসপি সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলবে যুক্তরাষ্ট্র
- বিশ্ব হার্ট দিবসে দিনাজপুরে বর্নাঢ্য র্যালি ও সেমিনার
- `দেশের মানুষের পুষ্টি চাহিদায় মাছ বড় যোগান দেয়`
- ডিপ্রেশনের যে লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয়
- দুর্গাপূজা উদযাপনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী
- একদিনেই হবে ড্রাইভিং লাইসেন্স, পৌঁছে যাবে বাড়িতে
- গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের নীল নকশা করছে বিএনপি: এনামুল হক শামীম
- অফিস সময় এক ঘণ্টা বাড়তে পারে
- সুন্দরগঞ্জে জমির জন্য দুই ভাতিজাকে অ্যাসিডে ঝলসে দিলেন চাচা
- পারফেক্ট মেকআপের জন্য সাত নিয়ম
- ৯ দিন বন্ধ থাকবে বুড়িমারী বন্দরে আমদানি-রফতানি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৬৭৯
- সীমান্তে জনবল বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফের লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে : সেতুমন্ত্রী
- দেশ যে এগিয়ে যাচ্ছে তা জনগণকে জানাতে হবে: তথ্যমন্ত্রী
- করতোয়ায় নৌকাডুবি: ৪ দিন পর মিলল নিখোঁজ হিমালয়ের লাশ
- সাঁতার কেটে মৃত্যুকূপ থেকে রক্ষা পেল চার শিশু
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- ই-টিকিট চালু হচ্ছে রাজধানীর লোকাল বাসে
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- নৌপথে ফিটনেসবিহীন যান চলতে দেওয়া হয় না: প্রতিমন্ত্রী
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী
- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ কর্মচারীকে বদলি



