ছোট মেয়ের সৎকার শেষে বড় মেয়ের মরদেহের অপেক্ষায় বাবা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২
Find us in facebook
দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান ধীরেনের স্ত্রী। সেখান থেকে সবাই মিলে মহালয়া দেখতে যান তারা। নৌকাডুবিতে ধীরেনের দুই মেয়েসহ পরিবারের ৫ জনের মৃত্যু হয়। পঞ্চগড় সদর উপজেলার কাজলদিঘী গ্রামের বাসিন্দা ধীরেন চন্দ্র । গত রোববার করতোয়া নদীর আউলিয়া ঘাটে ভয়াবহ নৌকাডুবিতে জোতি (২) ও জয়া (৪) নামে দুই মেয়েকে হারিয়েছেন তিনি।
প্রথম দিনেই ছোট মেয়ে জ্যোতির মরদেহ পেলেও ৫ দিনেও খোঁজ মেলেনি বড় মেয়ে জয়ার। ছোট মেয়ের সৎকার করার পর বড় মেয়ের খোঁজে আউলিয়া ঘাট থেকে ইউনিয়ন পরিষদ আর পরিষদ থেকে ঘাটে পাঁচ দিন ধরে ছুটছেন ধীরেন চন্দ্র। নিজ হাতে বড় মেয়ের মরদেহ সৎকার করতে চান তিনি।
করতোয়ায় আউলিয়া ঘাট থেকে বদ্বেশরী ঘাটে মহালয়া দেখতে যাওয়ার সময় নৌকাডুবিতে এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে।
ধীরেন্দ্র চন্দ্র বলেন, দুই মেয়েসহ স্ত্রী তার বাবার বাড়িতে চারদিন আগে বেড়াতে যান। সেখান থেকেই তারা মহালয়া দেখার জন্য বের হয়েছিল। সঙ্গে আমার শ্যালিকা ও শাশুড়িসহ সাতজন ছিল। সাতজনের মধ্যে আমার স্ত্রী আর শ্যালিকা বেঁচে ফিরে এসেছেন। বাকি পাঁচজনের মধ্যে আমার ছোট মেয়েসহ চারজনের মরদেহ পেয়েছি। ছোট মেয়ের সৎকারও করেছি। এখনও বড় মেয়ের কোনো খোঁজ পাইনি। ঘটনার দিন থেকে ঘুরছি। কোনো কিছু খেতে পারছি না। খেয়ে না খেয়ে সময় পার হয়ে যাচ্ছে আমার।
তিনি বলেন, হোক মৃত, তবু আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দিন। আমার সব শেষ হয়ে গেল। কী নিয়ে বেঁচে থাকব আমি। আমার বড় মেয়েকে আমার হাতে ফিরিয়ে দিন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলমান।
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা
- দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ
- বাংলাদেশ থেকে সরাসরি লুক্সেমবার্গ যাবে বিমান
- সূর্যোদয়ের সময়কার দোয়া
- চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে: সুনাক
- একটা জয় বাঁচিয়ে দিলো ৭০০ মানুষের প্রাণ
- এখন কী করবেন বুবলী?
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে ব্রাজিল
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন: আইজিপি
- কৃষিঋণে কৃষকের জাতীয় পরিচয়পত্র যথেষ্ট: কৃষি সচিব
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


