• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

কৃষিঋণে কৃষকের জাতীয় পরিচয়পত্র যথেষ্ট: কৃষি সচিব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২  

Find us in facebook

কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন, জামানত নিয়ে ঋণ নয়, কৃষিঋণে কৃষকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি যথেষ্ট। কৃষি উৎপাদন বৃদ্ধিতে অনাবাদি জমিতে চাষাবাদ করার জন্য সঠিকভাবে কৃষকদের ঋণ বিতরণে ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে।

সোমবার কৃষি মন্ত্রণালয়ে কৃষিখাতে ঋণ বিতরণের পরিমাণ বৃদ্ধি বিষয়ক এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

কৃষি সচিব বলেন, ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, মৎস্য ও কৃষি বিভাগের সমন্বয়ে তথ্য দেয়া হবে। জামানতের বিনিময়ে ঋণ প্রদান করা যাবে না। ব্যাংকগুলোকে কৃষকদের তালিকা পাঠানোর পাশাপাশি ঋণ প্রদানে মেলার আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জায়গাও চাষের আওতায় আসবে।

ব্যাংকগুলো সঠিকভাবে ঋণ দিলে কৃষিখাতে সরকারের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ সহজ হবে বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here