পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ জুলাই ২০২২
Find us in facebook
পঞ্চগড়ের তিন দিকে প্রায় ২৮০ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকা। কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতিবছর জেলার বিভিন্ন পশুহাট ভারতীয় গুরুর দখলে থাকতো। কিন্তু এবার সেসব পশুহাটে ভিন্ন চিত্র দেখা গেছে। দেশি গরুতেই জমজমাট হাটগুলো। তবে মাঝারি গরুর চাহিদা বেশি ক্রেতাদের।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার দীর্ঘ সীমান্ত এলাকা বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) তিনটি ব্যাটালিয়ন নিয়ন্ত্রণ করছে। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা ঠেকাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন এবং নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের সদস্যরা টহল বাড়িয়েছে।
বিভিন্ন পশুহাট ঘুরে দেখা গেছে, জেলা শহরের রাজনগর হাট, উপজেলা সদরের জগদল হাট, বোদা উপজেলার নগরকুমারী হাট, তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ও শালবাহান হাট, দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ হাট, দেবীগঞ্জ হাট, ভাউলাগঞ্জ হাট ও আটোয়ারী উপজেলার ফরিকরগঞ্জ হাট বেশ জমে উঠেছে। বেচাকেনাও হচ্ছে প্রচুর। হাটে বড় বড় কিছু গরু উঠলেও ক্রেতারা কিনছেন মাঝারি সাইজের গরু।
গো-খাদ্যের দাম বাড়লেও গরুর দাম পাচ্ছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। আর ক্রেতারা বলছেন, এবারও গরুর দাম বেশি।
এদিকে পশুহাটে প্রতারণা থেকে মুক্তির জন্য বিভিন্ন ব্যাংকের উদ্যোগে বসানো হয়েছে অস্থায়ী জালটাকা শনাক্তকরণ বুথ। অসুস্থ ও গর্ভবতী গরু শনাক্তের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বসানো হয়েছে ভেটেরিনারি ক্যাম্প। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ইজারাদারের পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে হাটজুড়ে করা হচ্ছে মাইকিং।
উপজেলা সদরের ব্যারিস্টার বাজার এলাকার গৃহস্থ আবুল হোসেন বলেন, ‘কোরবানির ঈদকে কেন্দ্র করে দুটি গরু বড় করেছি। ৩৫ হাজার টাকায় কেনা দুটি গরু এক বছরের বেশি সময় ধরে রেখে ৯৫ হাজার টাকায় বিক্রি করেছি। এরপরও আশা অনুযায়ী লাভ করতে পারিনি। কারণ গরুর খাদ্যের দাম বাড়ায় খরচ বেশি হয়ে গেছে।’
কোরবানির গরু কিনতে আসা জেলা শহরের মসজিদপাড়া মহল্লার রফিকুল ইসলাম বলেন, ‘বাজারে প্রচুর গরু উঠেছে। প্রতি বছর দেশীয় জাতের গরু কিনি। এবারও ৫৫ হাজার টাকায় একটা গরু কিনেছি। কিন্তু দাম গতবারের তুলনায় কিছুটা বেশি বলেই মনে হচ্ছে।’
পঞ্চগড় রাজনগর হাটের ইজারাদার আনোয়ার হোসেন বলেন, ‘এবার হাটে ভারতীয় গরু নেই। কারণ এবার দেশীয় গরুর আমদানি প্রচুর। সবার পছন্দও দেশীয় গরু। শান্তিপূর্ণভাবেই এখানে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। শেষ মুহূর্তে দেশীয় জাতের গরু বেচাকেনার মাধ্যমেই জমে উঠেছে পশুহাট।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই বলেন, জেলায় এবার কোরবানির চাহিদার চেয়ে গবাদিপশু সরবরাহ অনেক বেশি। আসন্ন কোরবানির জন্য গবাদিপশুর চাহিদা রয়েছে ৮৯ হাজার ৮৭৯টি। তবে প্রস্তুতি রয়েছে এক লাখ ৩৫ হাজার ২৭২টি গবাদিপশু। এরমধ্যে গরু ৪১ হাজার ২৪৬টি, মহিষ ৩৪টি, ছাগল ৮৪ হাজার দুটি এবং ভেড়া ৯ হাজার ৯৯০টি। চাহিদা অনুযায়ী প্রায় ৪৫ হাজার কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহফুজুল হক বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে সীমান্তে টহল বাড়িয়েছি। কোনোভাবেই যাতে ভারতীয় গরু বা অন্য কোনো চোরাকারবারি প্রবেশ করতে না পারে এজন্য সজাগ রয়েছি। ঈদের পরও সীমান্তে অপতৎপরতা ঠেকাতে যথেষ্ট প্রস্তুতি রয়েছে।
- ঠাকুরগাঁওয়ে কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য সম্পূরক সেচের উদ্যোগ
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- ফুলবাড়ীতে কোরিয়ান মেডিক্যাল টিমের উদ্যোগে দুস্থদের সেবা প্রদান
- মহররম উপলক্ষে হিলিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা: বঙ্গবন্ধুর সকল ত্যাগ ও অর্জনের নিত্যসঙ্গী
- বিশ্বে জ্বালানির দাম কমলে সুফল মিলবে দেশেও: আ হ ম মুস্তফা কামাল
- আওয়ামী লীগ বিএনপির ওপর কোনো অত্যাচার করেনি: তোফায়েল আহমেদ
- পশ্চিমা যন্ত্রাংশে আরো ‘শক্তিশালী’ রাশিয়ার সমরাস্ত্র: গবেষণা
- বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: পলক
- এশিয়ার মাঝে সবচেয়ে বেশি ছক্কা এখন রোহিতের
- দূরবীণ দিয়েও রণবীরের শরীরের গোপন কিছু দেখতে পেলাম না: টুইঙ্কেল
- বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: হানিফ
- অনেকটা নিরুপায় হয়েই জ্বালানির দাম সমন্বয় করেছে সরকার: জয়
- আশুরার গুরুত্ব ও তাৎপর্য
- `বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়`
- পীরগাছায় ঘাঘট নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস বঙ্গমাতা: শিল্প প্রতিমন্ত্রী
- বঙ্গমাতার সমর্থনেই শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
- মালয়েশিয়ায় গেল বাংলাদেশি ৫৩ কর্মীর প্রথম ফ্লাইট
- মিশরী তরুণী এখন বীরগঞ্জের পুত্রবধূ
- বাংলাদেশকে আরো ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঠাকুরগাঁওয়ে কিশোরের আত্মহত্যার খবর পেয়ে প্রাণ দিল কিশোরী
- দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: আইজিপি
- জ্বালানি তেলের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
- রংপুরে বৃক্ষমেলায় ২ কোটি টাকার গাছ বিক্রি
- কুড়িগ্রামে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালিত
- দাম কমায় ভারত থেকে পাথর-কয়লা আমদানি ফের বেড়েছে
- তিনতলায় ছাগলের খামার, একেকটির দাম ২৫ হাজার থেকে দুই লাখ
- কুড়িগ্রামে ১৪৯ ফিস্টুলা রোগী শনাক্ত
- তেঁতুলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি



